আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

ওয়েস্ট ব্লুমফিল্ডে প্রতিবেশীর বাড়িতে গুলি, এক ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ০২:১৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৫ ০২:১৪:৩১ পূর্বাহ্ন
ওয়েস্ট ব্লুমফিল্ডে প্রতিবেশীর বাড়িতে গুলি, এক ব্যক্তি গ্রেপ্তার
ওয়েস্ট ব্লুমফিল্ড, ২৫ নভেম্বর : শহরের একটি বাড়িতে গুলি চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, সকাল ৯:৩০টার কিছু আগে সন্দেহভাজন ব্যক্তি কোচ লেনের ৭৪০০ ব্লকে অবস্থিত নিজের বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হয়ে পাশের বাড়িতে গিয়ে জানালা ভেঙে কয়েক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলের ফেসবুক পোস্টে ওয়েস্ট ব্লুমফিল্ড পুলিশ বিভাগ এ তথ্য জানায়।
হামলার সময় বাড়ির ভেতরে লোকজন থাকলেও কেউ আহত হয়নি।
সন্দেহভাজনের স্ত্রী ৯১১-এ কল করে জানান, তার স্বামী মানসিকভাবে অসুস্থ, ব্যালিস্টিক জ্যাকেট পরিহিত এবং গুলি চালাচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে বাড়ির উঠোনে আগ্নেয়াস্ত্র হাতে অসংলগ্ন আচরণ করতে দেখা যায়। গ্রেপ্তারের সময় প্রতিরোধ করায় অফিসাররা স্টান গান ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণে আনে। পরে তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করে তাকে হেফাজতে নেওয়া হয়। তিনি বর্তমানে ওয়েস্ট ব্লুমফিল্ড থানায় আটক আছেন।
পুলিশ ঘটনাটির নিরাপত্তা ক্যামেরার ফুটেজও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি রাস্তার ওপার থেকে প্রতিবেশীর বাড়ির দিকে এগোতে এগোতে গুলি ছুঁড়ছেন। দরজার কাছে পৌঁছে তিনি তালা ঘোরানোর চেষ্টা করেন, দুবার লাথি মারেন, এরপর হাত বাড়িয়ে জানালার কাচ ভেঙে দুই রাউন্ড গুলি চালান। কিছুক্ষণ থেমে আবার আরেকটি গুলি ছোড়ে এবং তারপর  রাস্তার ওপারে ফিরে যান।
উল্লেখযোগ্যভাবে, ঘটনাস্থলটি সেই বাড়ি থেকে অল্প দূরত্বে, যেখানে ২ ফেব্রুয়ারি আগুন লেগে ১৬, ১৪ ও ১২ বছর বয়সী তিন ভাইবোনের মৃত্যু হয়।
সন্দেহভাজন ব্যক্তিকে এখনো আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি বা তার পরিচয় প্রকাশ করা হয়নি। তদন্ত চলছে।
ঘটনা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে ওয়েস্ট ব্লুমফিল্ড পুলিশ ডিপার্টমেন্টের গোয়েন্দা শাখার (২৪৮) ৯৭৫-৮৯৩৪ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ