আমেরিকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩

মিশিগানে তুষারঝড়ের সতর্কতা : থ্যাঙ্কসগিভিং ভ্রমণ ঝুঁকিপূর্ণ

  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১২:১৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১২:১৭:৪৫ অপরাহ্ন
মিশিগানে তুষারঝড়ের সতর্কতা : থ্যাঙ্কসগিভিং ভ্রমণ ঝুঁকিপূর্ণ
বিগত ১২ ফেব্রুয়ারী হালকা তুষারপাতের সময় ২৭ বছর বয়সী জোশ স্মিথ কাজ থেকে বাড়ি ফেরার সময়, ছবিটি ডেট্রয়েটের উডওয়ার্ড অ্যাভিনিউ থেকে ধারণ করা হয়েছে/Photo : Robin Buckson, The Detroit News

ডেট্রয়েট, ২৬ নভেম্বর : মিশিগানে আসন্ন থ্যাঙ্কসগিভিং ছুটিতে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়ার পূর্বাভাসকরা। জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) জানিয়েছে, বিশেষ করে আপার পেনিসুলার পরিস্থিতি সবচেয়ে খারাপ থাকবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এলাকাটির উচ্চভূমি অঞ্চলে ১৭ থেকে ৩০ ইঞ্চি তুষারপাত হতে পারে। সঙ্গে বইবে তীব্র ঝোড়োহাওয়া।
গোগেবিক, অন্টোনাগন, কেওয়েনাও, বারাগা, মারকুয়েট এবং অ্যালগার কাউন্টির জন্য তুষারঝড় সতর্কতা জারি করেছে NWS। সংস্থাটি বলছে, “ভ্রমণ খুব কঠিন থেকে অসম্ভব হয়ে যেতে পারে।”
তুষারপাত দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে এবং বাতাসের গতি ঘণ্টায় ৫৫ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে, বিশেষ করে লেক সুপিরিয়রের কাছাকাছি এলাকায়।
এ ছাড়া ডিকিনসন ও মেনোমিনি কাউন্টিকে শীতকালীন আবহাওয়া পরামর্শের আওতায় আনা হয়েছে এবং ইউপির অন্যান্য অংশেও শীতকালীন ঝড় সতর্কতা বলবৎ রয়েছে। পুরো অঞ্চলে তুষারপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
লোয়ার পেনিনসুলার পশ্চিমাংশের বহু কাউন্টিতেও শীতকালীন ঝড় সতর্কতা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত ৮ ইঞ্চি পর্যন্ত লেক-ইফেক্ট তুষারপাত এবং তীব্র বাতাস ভ্রমণকে বিপদজনক করে তুলতে পারে। এর মধ্যে ইন্টারস্টেট–৯৪, ১৯৬ এবং আশপাশের এলাকা রয়েছে। বিশেষ করে নিম্ন–মিশিগানের পশ্চিম–মধ্য অঞ্চলে তুষারঝড়ের মত পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে NWS।
এদিকে, মেট্রো ডেট্রয়েটসহ দক্ষিণ–পূর্ব মিশিগানে বুধবার বিকেল ও সন্ধ্যায় সামান্য তুষারপাতের সম্ভাবনা আছে। তবে তীব্র বাতাস হবে মূল উদ্বেগের বিষয়। ঘণ্টায় ৩০ মাইল বেগে বাতাস এবং ৪৫ মাইল বেগে ঝোড়োহাওয়া অরক্ষিত বস্তু উল্টে দিতে পারে, গাছের ডাল ভেঙে ফেলতে পারে এবং এর ফলে বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

ডেট্রয়েটের উডওয়ার্ড অ্যাভিনিউতে 

Source & Photo: http://detroitnews.com
 
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার