আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

রচেস্টার হিলসে গুলিবর্ষণে এক ব্যক্তি আহত, দুজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ১২:২৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ১২:২৬:০১ পূর্বাহ্ন
রচেস্টার হিলসে গুলিবর্ষণে এক ব্যক্তি আহত, দুজন গ্রেপ্তার
রচেস্টার হিলস, ২৮ নভেম্বর : ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, বৃহস্পতিবার রচেস্টার হিলসে গুলিবর্ষণের ঘটনায় আহত এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
শেরিফের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোর ৪টার কিছু পর ডেপুটিরা রোচডেল কোর্টের ১৩০০ ব্লকে যান। সেখানে একটি কনডোমিনিয়ামের বাইরে ৪৪ বছর বয়সী ডেট্রয়েটের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে— একজন রচেস্টার হিলসের বাসিন্দা এবং অন্যজন ডেট্রয়েটের। তবে তাদের নাম, বয়স এবং আহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
শেরিফের অফিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আধা–স্বয়ংক্রিয় হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিবর্ষণটি ‘ঘরোয়া বিরোধ’ থেকে ঘটতে পারে।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা