আমেরিকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২ মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল

ময়মনসিংহে বন্ধুকে খুন করে কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

  • আপলোড সময় : ২৮-১১-২০২৫ ০১:৩০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৫ ০১:৩০:৫০ পূর্বাহ্ন
ময়মনসিংহে বন্ধুকে খুন করে কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ
ময়মনসিংহ, ২৮ নভেম্বর: ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সরকারি নজরুল একাডেমি মাঠে ২২ বছর বয়সী শিক্ষার্থী মুনতাসীর ফাহিমকে তাঁর ঘনিষ্ঠ বন্ধু অহিদুল ইসলাম অনিক হত্যা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অনিক ধারালো ‘চায়নিজ কুড়াল’ দিয়ে ফাহিমকে কুপিয়ে হত্যা করেন। ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। রাত ৯টার দিকে অনিক কুড়াল হাতে ত্রিশাল থানায় আত্মসমর্পণ করেন এবং হত্যার দায় স্বীকার করেন।
ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে, আর অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক বলেন, ফাহিমের সঙ্গে পূর্বশত্রুতা ছিল এবং মাদকাসক্তির কথাও উল্লেখ করেছেন।
ফাহিমের বাবা রেজাউল ইসলাম বাদল বলেন, “আমার ছেলে মালয়েশিয়ায় পড়াশোনা করত। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দেশে এসেছে। আগামী মাসে ফেরার কথা ছিল। কেন হত্যা হলো জানি না। বিচার চাই।”
ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেল বলেন, “ফাহিমকে হত্যা করার পর অনিক থানায় এসে হত্যার কথা স্বীকার করেছেন। ব্যক্তিগত বিরোধেই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অনিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘এক পাউন্ডের অনুদানে মানবতার সেবা’ বাংলাদেশে হাসপাতাল গড়ার স্বপ্ন

‘এক পাউন্ডের অনুদানে মানবতার সেবা’ বাংলাদেশে হাসপাতাল গড়ার স্বপ্ন