আমেরিকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ

ব্রুস টাউনশিপে ভয়াবহ দুর্ঘটনা : ৩ বছরের শিশুর মৃত্যু, গুরুতর আহত ৩

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৩:৪৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৩:৪৫:৩৬ পূর্বাহ্ন
ব্রুস টাউনশিপে ভয়াবহ দুর্ঘটনা : ৩ বছরের শিশুর মৃত্যু, গুরুতর আহত ৩
ব্রুস টাউনশিপ, ২৯ নভেম্বর : সড়ক দুর্ঘটনায় তিন বছর বয়সী এক মেয়ে নিহত হয়েছে। তার বাবা, দুই বছর বয়সী ভাই এবং আরেকটি গাড়ির ১৮ বছর বয়সী নারী চালক গুরুতর আহত হয়েছেন।
মিশিগান স্টেট পুলিশ (এমএসপি) জানিয়েছে, এম–৫৩ হাইওয়েতে এবেলিং রোডের কাছে একজন বাবা তার মেয়ে এবং দুই বছর বয়সী ছেলেকে নিয়ে দক্ষিণমুখী গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ তিনি উত্তরমুখী লেনে ঢুকে পড়েন এবং বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংস্থার তথ্য অনুযায়ী, সংঘর্ষের আগে গাড়ির ব্রেক করার কোনও চিহ্ন পাওয়া যায়নি।
দ্বিতীয় গাড়ির ১৮ বছর বয়সী চালক গুরুতরভাবে আহত হন। তবে তার প্রেমিক, যিনি সামনে চালকের পাশের আসনে ছিলেন, গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নিতে সক্ষম হন এবং আঘাত পাননি।
এমএসপি সেকেন্ড ডিস্ট্রিক্টের পাবলিক ইনফরমেশন অফিসার ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ এক বিবৃতিতে বলেন,
“মেট্রো নর্থ ট্রুপাররা দুর্ঘটনাটি তদন্ত করছে। আমরা জানি—গাড়িতে থাকা কোনও শিশুই সঠিকভাবে আটকানো ছিল না এবং সেখানে মাত্র একটি কার সিট পাওয়া গেছে। এখনও স্পষ্ট নয় কেন চালক ভুলভাবে লেন পার হয়ে যান। তদন্তের অংশ হিসেবে রক্তের নমুনা নেওয়া হয়েছে।
ছুটির দিনে প্রতিরোধযোগ্য দুর্ঘটনা ঘটলে তা বিশেষভাবে বেদনাদায়ক। আর যখন কোনও শিশুর মৃত্যু ঘটে—তা আরও হৃদয়বিদারক। দয়া করে সিটবেল্ট ব্যবহার করুন এবং প্রতিটি যাত্রায় আপনার সন্তানদের সঠিকভাবে আটকানো আছে কিনা নিশ্চিত করুন।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ