আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

পটিয়ায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও চেক বিতরণ

  • আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৩:৫৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৩:৫৭:০১ পূর্বাহ্ন
পটিয়ায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও চেক বিতরণ
পটিয়া, (চট্টগ্রাম) ২৯ নভেম্বর : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পটিয়া উপজেলার অন্তর্গত ২২ টি বৌদ্ধ গ্রামের ৪০ টি বিহারের প্রতিনিধিদের উপস্থিতিতে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠান ২৮ নভেম্বর বিকেল ৩ টায় পটিয়া কেন্দ্রীয় বিহার ও কল্যাণ প্রকল্প প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 
ধর্ম মন্ত্রণালয় অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়ার সভাপতিত্বে সভার আশীর্বাদক ছিলেন সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও পটিয়া-১২ সংসদীয় আসন ধানের শীষের মনোনীত প্রার্থী এনামুল হক এনাম। 
প্রধান অতিথির বক্তব্যে বলেন  “রামু ট্র্যাজেডির মতো বিভীষিকাময় ঘটনা আর কোনোদিনও এই দেশে ঘটতে দেওয়া যাবে না। সমাজের শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ রক্ষায় আমাদের সবাইকে আরও সচেতন, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল হতে হবে।”
জাতীয়তাবাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্ট নেতা প্রিতম বড়ুয়া ডালিম’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিএনপি নেতা তৌহিদুল আলম ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, ফ্রন্ট নেতা নন্দন বড়ুয়া সাজু, প্রকৌশলী চয়ন বড়ুয়া, প্রকৌশলী রনি বড়ুয়া চৌধুরী, যুবদল নেতা সুমন বড়ুয়া, সৌমেন বড়ুয়া, প্রকৌশলী দীক্ষিত বড়ুয়া, কল্লোল বড়ুয়া রাজন, কল্লোল বড়ুয়া, শোভন চৌধুরী, মিথুন বড়ুয়া, সুচয়ন বড়ুয়া,বিভাস বড়ুয়া প্রমুখ।  এতে আরও বক্তব্য রাখেন শান্তপদ বড়ুয়া, কাজল বড়ুয়া, ডাঃ বটন বড়ুয়া, সীমাজু বড়ুয়া, বকুল বড়ূয়া, শ‍্যামল বড়ুয়া, সুশীল বড়ুয়া।
অনুষ্ঠানে ভিক্ষুসংঘের মধ্যে উপস্থিত ছিলেন ভদন্ত জিনপ্রিয় মহাথের, ভদন্ত ধর্মানন্দ মহাথের, প্রজ্ঞাসার মহাথের, বিবেকানন্দ স্থবির, ভদন্ত বিভগবোধি সহ পটিয়া ঊপজেলার ২২ টি বৌদ্ধ গ্রামের প্রতিনিধিবৃন্দ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন