আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু
জাতীয় তদন্ত কমিশনের দাবি

বিডিআর হত্যায় শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল 

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১২:১৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১২:১৯:২৭ অপরাহ্ন
বিডিআর হত্যায় শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল 
ঢাকা, ৩০ নভেম্বর :  বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বর হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে এ চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করেন।
জাতীয় স্বাধীন তদন্ত কমিশন জানিয়েছে, বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত সেই হত্যাযজ্ঞ পরিকল্পিত ছিল এবং এর প্রধান সমন্বয়ক ছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। কমিশনের দাবি ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সরাসরি সম্পৃক্ততা এবং বহিঃশক্তির জড়িত থাকার“শক্ত প্রমাণ” মিলেছে। রিপোর্ট গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, “জাতি অন্ধকারে ছিল এ প্রতিবেদন অনেক প্রশ্নের জবাব দেবে।”
কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান জানান, ধ্বংস হয়ে যাওয়া আলামত ও বিদেশে পলাতক অনেক সংশ্লিষ্ট ব্যক্তির কারণে তদন্ত কঠিন ছিল, তবে “সর্বোচ্চ পেশাদারিত্বে” অনুসন্ধান সম্পন্ন হয়েছে।
কমিশনের সদস্য মেজর জেনারেল (অব.) জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, “হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল।” “প্রধান সমন্বয়ক ছিলেন শেখ ফজলে নূর তাপস।” “স্থানীয় আওয়ামী লীগ মিছিল নিয়ে পিলখানায় ঢুকে অভিযুক্তদের রক্ষায় সরাসরি ভূমিকা নেয়।” “ঘটনার পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল।”
তিনি আরও বলেন, ঘটনার দায়ে তৎকালীন সরকার প্রধান থেকে সেনাপ্রধান পর্যন্ত সবার নাম উঠে এসেছে। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার “চরম ব্যর্থতা”ও উল্লেখ করেছে কমিশন।
এছাড়া কিছু গণমাধ্যম ও সাংবাদিকের “অপেশাদার ভূমিকা” এবং পিলখানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করা বিডিআর সদস্যদের পরিচয় সংরক্ষণ না করার বিষয়টিও প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে। কমিশন ভবিষ্যতে বাহিনীর অভ্যন্তরীণ উত্থান-পতন ঠেকাতে এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিতে একাধিক সুপারিশ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল