আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা
নির্বাহী পরিচালক হলেন সাদি উর রহিম জাদিদ

দুই বছর পর সচল হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০২:৩১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০২:৩১:১৪ পূর্বাহ্ন
দুই বছর পর সচল হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ
সিলেট, ৫ ডিসেম্বর : পরিকল্পিত ও আধুনিক সিলেট নগর গড়ার লক্ষ্যে ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩। তবে আইন পাসের পর দুই বছরের বেশি সময় ধরে কার্যক্রম কাগজেই সীমাবদ্ধ ছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এবার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যেই নিয়োগ দেওয়া হয়েছে প্রথম নির্বাহী পরিচালক।
মাঠ প্রশাসনের পরিচিত ও আলোচিত কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ-কে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পদায়নের পর তিনি গত ৩ ডিসেম্বর বুধবার নতুন দায়িত্বে যোগ দেন। সিলেটের বিশ্বনাথের বাসিন্দা জাদিদ যোগদানের আগে চট্টগ্রামে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পিছিয়ে থাকা এলাকাটিকে পর্যটনের আকর্ষণীয় স্থানে রূপান্তর করে তিনি ব্যাপক আলোচনায় আসেন। তারও আগে মৌলভীবাজারের কুলাউড়ায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৯ সালে জেলার শ্রেষ্ঠ এসি (ভূমি) নির্বাচিত হন। ৩৩তম বিসিএসের কর্মকর্তা জাদিদ ২০১৪ সালে সরকারি চাকরিতে যোগ দেন।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জাদিদ বলেন, “সিলেট নগরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার লক্ষ্যেই এই কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। কিছুদিন আগে এর প্রজ্ঞাপন হয়েছে। এখন বিধিমালা তৈরির কাজ চলছে।”
তিনি জানান, এতদিন কর্তৃপক্ষের কার্যক্রম ছিল না; এবার কার্যক্রম শুরু করার লক্ষ্যেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে গণপূর্ত অধিদপ্তরের সিলেট কার্যালয় থেকে কার্যক্রম পরিচালিত হবে। পরে আলাদা অফিস এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে।
২০২২ সালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। একই বছরের ২২ আগস্ট মন্ত্রিসভা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়। পরবর্তীতে এর ধারাবাহিকতায় ২০২৩ সালের ২৬ অক্টোবর জাতীয় সংসদে পাস হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৩ এবং ২৩ নভেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়। গেজেট প্রকাশের পরই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এতদিন আশানুরূপ অগ্রগতি হয়নি।
আধুনিক, টেকসই ও দৃষ্টিনন্দন সিলেট নগর গড়ার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকা ও আশপাশের অঞ্চলগুলোকে সমন্বয় করে গঠন করা হয় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ। সুপরিকল্পিত নগর উন্নয়ন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, প্রতিবেশগত ভারসাম্য বজায় রাখা এবং পর্যটন অবকাঠামো আধুনিকায়নই এই কর্তৃপক্ষের মূল লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”