আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

গুলির শব্দে কেঁপে উঠল মুসকেগন, নিহত ২, আহত ৩

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ১১:৩৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১১:৩৪:২৭ পূর্বাহ্ন
গুলির শব্দে কেঁপে উঠল মুসকেগন, নিহত ২, আহত ৩
মুসকেগন, ৭ ডিসেম্বর : গতকাল শনিবার বিকেলে মিশিগান অঙ্গরাজ্যের মুসকেগনে গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
মুসকেগন পুলিশ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে জ্যাকসন অ্যাভিনিউয়ের ৬০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলেই ২৫ বছর বয়সী এক যুবককে মৃত ঘোষণা করা হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় ২২ বছর বয়সী এক নারীকে ট্রিনিটি হাসপাতালে নেওয়া হলে পরে সেখানে তিনি মারা যান।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুইজন পুরুষের অবস্থা আশঙ্কাজনক এবং ৪ বছর বয়সী এক শিশু সামান্য আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই গুলিবর্ষণের ঘটনা এলোমেলো নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে ২৩১-৭২৪-৬৭৫০ নম্বরে মুসকেগন পুলিশ বিভাগ অথবা ২৩১-৭২২-৭৪৬৩ নম্বরে সাইলেন্ট অবজারভারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন