আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

হ্যামট্রাম্যাক সিটিতে সংকট : ক্লার্ক রানা ফারাজ আদালতের দ্বারস্থ

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০১:৩০:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০১:৩০:৪৪ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাক সিটিতে সংকট : ক্লার্ক রানা ফারাজ আদালতের দ্বারস্থ
হ্যামট্রাম্যাক সিটির ক্লার্ক রানা ফারাজ গত ১৬ অক্টোবর মিশিগানের হ্যামট্রাম্যাকের ৩১তম জেলা আদালতে বিচারক অ্যালেক্সিস জি. ক্রোটের আদালতে মোহাম্মদ হাসানের বিরুদ্ধে দায়ের করা নির্বাচনী জালিয়াতির মামলার প্রাথমিক শুনানিতে অনুপস্থিত ভোটার আবেদনের বিষয়ে সাক্ষ্য দেন/ Photo : Robin Buckson, The Detroit News

হ্যামট্রাম্যাক, ৮ ডিসেম্বর : সিটি ক্লার্ক রানা ফারাজ শহরের মেয়র, ছয়জন সিটি কাউন্সিল সদস্য এবং অন্তর্বর্তীকালীন সিটি ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার অভিযোগ, নভেম্বরের নির্বাচনের পর ৩৭টি অনুপস্থিত ব্যালট পাওয়ার বিষয়টি রাজ্য কর্তৃপক্ষকে জানানোর পর তার বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তার আইনজীবীর বরাতে জানা যায়, গত সপ্তাহান্তে দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে যে, গত ১০ নভেম্বর তাকে বেতনভুক্ত প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়। মামলায় বলা হয়েছে, মার্চ মাসে মিশিগানের অ্যাটর্নি জেনারেলের কাছে আনুষ্ঠানিক লিখিত অভিযোগ দায়ের করার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে ফারাজের আইনজীবীরা জানান, তিনি ব্যালট সংগ্রহে অনিয়ম, নির্বাচনী কর্মীদের ভয় দেখানো এবং নির্বাচন ব্যবস্থাপনায় বেআইনি হস্তক্ষেপের অভিযোগ করেছিলেন।
আইনজীবী জোনাথন আর. মার্কো বলেন, “এটি আবারও হ্যামট্রাম্যাক সিটি সরকারের অস্থিরতার প্রমাণ। এখানে আরও দুর্নীতি, আরও অনিয়ম এবং কর্মকর্তাদের দায়িত্বহীনতার চিত্র ফুটে উঠেছে।”
মামলায় বিবাদী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে মেয়র আমের গালিব, অন্তর্বর্তীকালীন সিটি ম্যানেজার আলেকজান্ডার লাগরো এবং কাউন্সিল সদস্য আবু মুসা, খলিল রেফাই, মোহাম্মদ হাসান, মুহিত মাহমুদ, মোহাম্মদ আলসোমিরি ও মুহতাসিন সাদমান।
প্রসঙ্গত, ৪ নভেম্বর অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মেয়র নির্বাচনের পরপরই ফারাজকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়। এই মাসের শুরুতে হাতে করা ব্যালটের পুনঃগণনায় প্রতিদ্বন্দ্বী মুহিত মাহমুদের বিপক্ষে আদম আলহারবি ১১ ভোটের ব্যবধানে বিজয়ী হন।
এছাড়া, নির্বাচনের কয়েকদিন পর ক্লার্কের কার্যালয়ে মোট ৩৭টি অনুপস্থিত ব্যালট পাওয়া যায়। ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসারদের ভোটে অচলাবস্থার কারণে এসব ব্যালট পুনঃগণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। মামলায় ফারাজের বিরুদ্ধে আনা “নির্বাচনী হস্তক্ষেপ”-এর অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু