আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

আটলান্টিক সিটিতে বিএএসজের বিজয় দিবস উদযাপন ১৬ ডিসেম্বর

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০১:৪১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০১:৪১:৩২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের বিজয় দিবস উদযাপন ১৬ ডিসেম্বর
আটলান্টিক সিটি, ৮ ডিসেম্বর: আটলান্টিক সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপন করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি। এ উপলক্ষে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউয়ে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার”-এ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচিতে রয়েছে আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা। মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করবেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী। সংগীত পরিবেশন করবেন শিল্পী আসিফ আনোয়ার এবং মাসুম বাউল।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা বিজয় দিবসের এ আয়োজনকে সফল করতে প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা