আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার

প্রবাসে কোরআনের আলো, মিশিগানে জমজমাট অডিশন রাউন্ড

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০১:৪৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০১:৪৫:১৬ পূর্বাহ্ন
প্রবাসে কোরআনের আলো, মিশিগানে জমজমাট অডিশন রাউন্ড
হ্যামট্রাম্যাক, ৯ ডিসেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়েছে আরটিভি আয়োজিত “আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন–৩”-এর প্রাইমারি অডিশন রাউন্ড।
 হ্যামট্রাম্যাক সিটির গেইট অব কলম্বাসের হলরুমে বৈরি আবহাওয়া উপেক্ষা করে প্রতিযোগীরা অডিশনে অংশগ্রহণ করেন। মিশিগানের বিভিন্ন শহর থেকে আগত প্রতিযোগীদের অংশগ্রহণে গত রবিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অডিশন পর্ব অনুষ্ঠিত হয়।
আরটিভির প্রতিনিধি কামরুজ্জামান হেলালের পরিচালনায় বিচারকের দায়িত্ব পালন করেন শেখ মোহাম্মদ আলগাহামাই ও হাফিজ মমিনুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনসুর আলগাহাইম, হাফিজ মাওলানা আব্দুল বাসিত চৌধুরী, হাফিজ ফকরুল ইসলাম, সৈয়দ সাহেদুল হক, সেলিম আহমদ, মোশাররফ হোসেন চৌধুরী লিটু, খালেদ আহমেদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অডিশন রাউন্ড থেকে নির্বাচিত প্রথম ছয়জন প্রতিযোগী আগামী ১৪ ডিসেম্বর নিউইয়র্ক-এ অনুষ্ঠিতব্য “আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন–৩” এর সরাসরি অডিশন রাউন্ডে অংশগ্রহণ করবেন। আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।
আয়োজক প্রিয়ন্তী ইউএসএ ইনকরপোরেশন-এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত “আরটিভি আলোকিত কোরআন” ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা