আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

ভোটের তফসিলের দ্বারপ্রান্তে ইসি, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক আজ

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০১:১৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০১:১৯:৫১ পূর্বাহ্ন
ভোটের তফসিলের দ্বারপ্রান্তে ইসি, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক আজ
ঢাকা, ১০ ডিসেম্বর :  আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন বঙ্গভবনে গেছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে সিইসি ও চার নির্বাচন কমিশনার বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন। বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল ১১টার দিকে পাঁচ সদস্যের কমিশন নিজেদের মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক করে।
রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করবে। এরপর সিইসি বিটিভি ও বেতারের মাধ্যমে ভোটের তফসিল ঘোষণা করবেন। এ উপলক্ষে বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে।
এদিকে সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবন এলাকা ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
সংসদ নির্বাচনের তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ তারিখ, বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ভোটের দিন নির্ধারণ করা থাকবে। গণভোটের ক্ষেত্রে কেবল ভোটের তারিখ উল্লেখ করা হবে।
এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আখতার আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ