আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

বেগম রোকেয়ার আদর্শকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে-সিকৃবি ভিসি

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০২:০৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০২:০৯:৫০ পূর্বাহ্ন
বেগম রোকেয়ার আদর্শকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে-সিকৃবি ভিসি
সিলেট, ১০ ডিসেম্বর: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সিকৃবি জুলাই চত্ত্বরে গিয়ে শেষ হয়।
জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় অংশ নেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিভিন্ন অনুষদীয় ডিন, প্রভোস্ট, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী।
শোভাযাত্রা শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সাখাওয়াত হোসেন।
এসময় তিনি বলেন, বেগম রোকেয়া দিবস আমাদের জাতীয় ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। আধুনিকতা, নারীমুক্তি এবং শিক্ষাবিস্তার সম্পর্কে যে সুদীর্ঘ দর্শন তিনি প্রতিষ্ঠা করে গেছেন, তা আজও রাষ্ট্র ও সমাজের অগ্রগতির অন্যতম ভিত্তি। নারীর বুদ্ধিবৃত্তিক বিকাশ ও সামাজিক অংশগ্রহণ বিষয়ে তাঁর সুদূরপ্রসারী চিন্তা আমাদের শিক্ষানীতি, মানবাধিকার চর্চা এবং সামাজিক উন্নয়ন কাঠামোকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাঁর অবদান শুধু সাহিত্যিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং সামাজিক রূপান্তর, মানবিক মূল্যবোধ এবং সমতার দিকে একটি ধারাবাহিক আন্দোলনের ভিত্তি স্থাপন করেছে। বিশ্ববিদ্যালয়ে আমরা জ্ঞান, গবেষণা ও নৈতিকতার সমন্বয়ে নারী শিক্ষার্থী এবং নারী-গবেষকদের জন্য একটি সমতা ভিত্তিক, নিরাপদ ও উদ্ভাবনমুখী পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম আরও বলেন, ছাত্রীদের বেগম রোকেয়ার দর্শন, শিক্ষা, মানবতাবোধ, সমাজ এবং সাংস্কৃতিক চেতনা অনুসরণ ও অনুকরণ করে তাঁর আদর্শকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন