আমেরিকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২

মোহাম্মদপুরে মা-মেয়েকে গলাকেটে হত্যা, অভিযুক্ত গৃহকর্মী গ্রেফতার

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ০৩:৩৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ০৩:৩৮:০৭ পূর্বাহ্ন
মোহাম্মদপুরে মা-মেয়েকে গলাকেটে হত্যা, অভিযুক্ত গৃহকর্মী গ্রেফতার
ঢাকা, ১০ ডিসেম্বর :  রাজধানীর মোহাম্মদপুরে মা-মেয়েকে গলাকেটে হত্যা মামলায় গৃহকর্মী আয়েশাকে বরিশালের ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ৮ ডিসেম্বর মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লায়লার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে হাতে গ্লাভস পরে মা-মেয়েকে আঘাত করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাফিসার বাবা আজিজুল ইসলাম সকালে স্কুলে গিয়েছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রীর ও মেয়ের মরদেহ দেখতে পান। এ ঘটনায় তিনি ৮ ডিসেম্বর থানায় বাদী হয়ে গৃহকর্মী আয়েশাকে আসামি করেন।
আজিজুল ইসলাম জানান, ভবনের তত্ত্বাবধায়ক ও নিরাপত্তাকর্মীদের মাধ্যমে চারদিন আগে ওই গৃহকর্মীকে বাসায় নিয়োগ দেওয়া হয়েছিল। সকালবেলায় এসে বাসার কাজ করে তিনি চলে যেতেন। ঘটনায় রোববার বাসার মূল দরজার চাবি হারিয়ে যায়। সন্দেহ থাকলেও গৃহকর্মীর কাছ থেকে কোনও তথ্য নেওয়া হয়নি। নাফিসার পরিচয় ও ফোন নম্বর চাওয়ার পর গৃহকর্মী জানায়, আগুনে তার মা-বাবা মারা গেছেন এবং সে নিজেও আগুনে দগ্ধ হয়েছে। তাই সে পরিচয় ও ফোন নম্বর দেয়নি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘এক পাউন্ডের অনুদানে মানবতার সেবা’ বাংলাদেশে হাসপাতাল গড়ার স্বপ্ন

‘এক পাউন্ডের অনুদানে মানবতার সেবা’ বাংলাদেশে হাসপাতাল গড়ার স্বপ্ন