আমেরিকা , মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি

চট্টগ্রাম দক্ষিণ জেলা ফুটবল একাডেমীর কমিটি গঠিত

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০২:০৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০২:০৪:৫০ পূর্বাহ্ন
চট্টগ্রাম দক্ষিণ জেলা ফুটবল একাডেমীর কমিটি গঠিত
বাম থেকে রুবেল বড়ুয়া চেয়ারম্যান, ডা. জিসান চৌধুরী রাফি কো-চেয়ারম্যান এবং সবুজ বড়ুয়া পিলু সাধারণ সম্পাদক 

চট্টগ্রাম, ১১ ডিসেম্বর: চট্টগ্রাম দক্ষিণ জেলা ফুটবল একাডেমির সাধারণ সভা গত ৯ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর লাভলেইনে অবস্থিত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সবুজ বড়ুয়া পিলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়াকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। এছাড়া সংগঠক সরিৎ চৌধুরী সাজুকে সিনিয়র কো-চেয়ারম্যান, ডা. জিসান চৌধুরী রাফিকে কো-চেয়ারম্যান এবং প্রাক্তন ফুটবলার সবুজ বড়ুয়া পিলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সভায় ডা. উম্মে ফাতিমা সুমাইয়া, আসকার খান বাবু, সুমন দে, মানু দত্ত, মোর্শেদ আলম, মো. রুবেল আহম্মেদ, রনি চৌধুরী ও প্রিয়রঞ্জন বড়ুয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লেগ স্পিনের ঘূর্ণিতে স্বপ্ন বুনছে হবিগঞ্জের নাফি

লেগ স্পিনের ঘূর্ণিতে স্বপ্ন বুনছে হবিগঞ্জের নাফি