আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩

নদী রক্ষায় কার্যকর পদক্ষেপের আশ্বাস দিলেন হবিগঞ্জের নতুন ডিসি

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০২:০৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০২:০৫:৪২ পূর্বাহ্ন
নদী রক্ষায় কার্যকর পদক্ষেপের আশ্বাস দিলেন হবিগঞ্জের নতুন ডিসি
হবিগঞ্জ, ১১ ডিসেম্বর : সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের সঙ্গে পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে পরিবেশ বিপর্যয়ে জর্জরিত হবিগঞ্জের সার্বিক চিত্র তুলে ধরেছেন। গতকাল (১০ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’–এর উপদেষ্টা ও বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী, ‘ধরা’র আহ্বায়ক তাহমিনা বেগম গিনি, বাপা হবিগঞ্জের সহসভাপতি ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এবং পরিবেশকর্মী তাহমিনা বেগম।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ শহরের পুরাতন খোয়াই নদী ও খোয়াই নদীর দখল–দূষণ, পুকুর-জলাশয় বিলুপ্তি, পাহাড়-টিলা কাটা, বালু উত্তোলন, শিল্পদূষণে বিপর্যস্ত সুতাং নদীসহ জেলার পরিবেশগত অবক্ষয়ের সার্বিক চিত্র জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। পরিবেশ রক্ষায় জরুরি ও কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান তারা।
জেলা প্রশাসক মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং পরিবেশ রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এ সময় শহরের পুরাতন খোয়াই নদী দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পুরাতন খোয়াই নদী হবিগঞ্জ শহরের প্রধান জলধারার ভূমিকা পালন করে আসছে। ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ও নিকাশি ব্যবস্থার প্রধান নির্ভরস্থল এবং শহরের পরিবেশগত স্থিতিশীলতার অন্যতম ভিত্তি এই নদী। কিন্তু দীর্ঘদিন ধরে ভূমিখেকো চক্রের দখল, ভরাট ও দূষণের ফলে নদীটি আজ অস্তিত্ব সংকটে।
পরিবেশবাদী সংগঠন ও নাগরিক সমাজ প্রায় দুই দশক ধরে নদী দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছে। ২০১৯ সালে প্রশাসন নদীর একটি অংশে উচ্ছেদ অভিযান চালালেও তা পরে পুনরায় দখল হয়ে যায়। বর্তমানে নদীর দুই তীরে নতুন নতুন স্থাপনা গড়ে উঠছে এবং দখল–দূষণ অব্যাহত রয়েছে।
নদীর মাছুলিয়া এলাকা থেকে পুরানবাজারের মাছবাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার অংশে দ্রুত পূর্ণাঙ্গ সীমানা নির্ধারণ, স্থায়ী সীমানা পিলার স্থাপন, সব ধরনের অবৈধ স্থাপনা অপসারণ, নদী খনন এবং দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের দাবি জানানো হয় স্মারকলিপিতে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস