আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন
ধানের শীষে ভোটের অঙ্গীকার

‘ইতিহাস গড়ব’ সুরমা চা  বাগান শ্রমিকদের ঘোষণা

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০২:০৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০২:০৬:৪৮ পূর্বাহ্ন
‘ইতিহাস গড়ব’ সুরমা চা  বাগান শ্রমিকদের ঘোষণা
মাধবপুর (হবিগঞ্জ), ১১ ডিসেম্বর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাধবপুর ও চুনারুঘাটে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। এর ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে নোয়াপাড়া, বৈকুণ্ঠপুর, জগদীপুর ও তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা করছেন তরুণ শিল্পপতি এবং চা শ্রমিকদের প্রিয়মুখ আলহাজ্ব সৈয়দ শাফকাত আহমেদ।
বুধবার সন্ধ্যায় নোয়াপাড়ায় সুরমা চা বাগান শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বিএনপি মনোনীত প্রার্থী জননেতা সৈয়দ মোঃ ফয়সল এর জন্য ধানের শীষে ভোট কামনা করেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সকলের কাছে দোয়া চান।
সভায় সুরমা বাগানের শ্রমিক নেতা দীপক রাজ বলেন, “সুরমা চা বাগানে তিনটি ওয়ার্ড রয়েছে। আমরা সব শ্রমিক ও শ্রমিক নেতারা ঐক্যবদ্ধ। এবারের নির্বাচনে আমরা ইতিহাস সৃষ্টি করতে চাই। ধানের শীষে ভোট দিয়ে সৈয়দ ফয়সলকে বিপুল ভোটে বিজয়ী করা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত।”
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা ন্যায্য অধিকার, জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা অর্জনের জন্য লড়াই করে আসছেন। যারা এই সংগ্রামে পাশে দাঁড়িয়েছেন এবং শ্রমিকবান্ধব উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন, তাদের প্রতি স্বাভাবিকভাবেই শ্রমিক সমাজের আস্থা বেড়েছে।
মতবিনিময় সভায় আলহাজ্ব সৈয়দ শাফকাত আহমেদ বলেন, “আমরা ছোটবেলা থেকে চা বাগানের মানুষের জীবনসংগ্রাম দেখে বড় হয়েছি। তাদের দুঃখ–কষ্ট, সীমাবদ্ধতা ও প্রত্যাশা আমাদের পরিচিত। তাদের জীবনমান উন্নয়নে আমরা শিল্প–কারখানায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছি। চা বাগানের মানুষ কেবল ভোটার নন, তাঁরা আমাদের পরিবারের অংশ।”
তিনি আরও বলেন, মাধবপুর–চুনারুঘাট অঞ্চলের সার্বিক উন্নয়নে পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম ব্যক্তির প্রয়োজন। তাই বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
শাফকাত আহমেদ বলেন, “উন্নয়ন ও পরিবর্তনের ধারা এগিয়ে নিতে হলে যোগ্য নেতৃত্বকে সামনে আনা জরুরি। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে মাধবপুর–চুনারুঘাটবাসীর উন্নয়ন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।”
সভায় চা বাগানের নারী–পুরুষ শ্রমিক, ওয়ার্ড নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে শ্রমিকরা একযোগে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক