আমেরিকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

সিলেটে মধ্যরাতে দুইবার ভূ-কম্পন

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০২:১০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০২:১০:০৬ পূর্বাহ্ন
সিলেটে মধ্যরাতে দুইবার ভূ-কম্পন
সিলেট, ১১ ডিসেম্বর : মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূ-কম্পন অনুভূত হয়েছে। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানিবাজার।
প্রথম ভূ-কম্পনটি বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে অনুভূত হয়। এরপর মাত্র পাঁচ মিনিট পর, রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় ভূ-কম্পন সিলেটবাসীকে কেঁপে ওঠার অনুভূতি দেয়।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূ-কম্পনের মাত্রা ছিল ৩.৫ রিখটার স্কেলে এবং গভীরতা ছিল ২০ কিলোমিটার। দ্বিতীয় ভূ-কম্পনের মাত্রা ছিল ৩.৩ এবং গভীরতা ছিল ৩০ কিলোমিটার।
এদিকে ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের বরাতে জানা গেছে, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারের উত্তর মান্দালয়ের কাছাকাছি ৬ কিলোমিটার দূরে ৩.৭ মাত্রার ভূ-কম্পন আঘাত হানে।
বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবর এলাকার কাছে রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে আরও একটি ভূ-কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩ এবং গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
ভূমিকম্পগুলোর কারণে এখন পর্যন্ত সিলেটে কোন ধরনের জানমাল বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা লক্ষ্য করা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক