আমেরিকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক গ্যাসের পর বিদ্যুতেও দামের ঝাঁকুনি, জনজীবনে প্রভাবের শঙ্কা মিশিগানজুড়ে একই সঙ্গে বন্যা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট : তফসিল ঘোষণা

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১০:১৫:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১০:১৫:১৯ পূর্বাহ্ন
১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট : তফসিল ঘোষণা
ঢাকা, ১১ ডিসেম্বর : ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ লক্ষ্যে ২৯ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়ন যাচাই-বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি। আপিলের সময় সীমা ১১ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রচার শুরু ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
সিইসি নাসির উদ্দিন বলেন, অকার্যকর হয়ে পড়া পোস্টাল ব্যালট পুনরায় সচল করা হয়েছে। বিদেশে থাকা রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। একইভাবে নির্বাচন–সংশ্লিষ্ট কর্মকর্তা–কর্মচারীরাও পোস্টাল ভোট দেওয়ার সুযোগ পাবেন।
১২ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ব্যালট ব্যবহার করে ভোট দেওয়ার সুযোগ থাকবে বলে জানান তিনি।
সিইসি আরও বলেন, “অসত্য তথ্য প্রচারকারীদের কথা বিশ্বাস করবেন না। কেউ মিথ্যা তথ্য ছড়ালে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি নির্বাচন পরিচালনায় যুক্ত কর্মকর্তা–কর্মচারীদের উদ্দেশে বলেন, “নির্দ্বিধায় ভোট গ্রহণ করবেন। সবাই স্বাধীনভাবে ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার

অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার