আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 

তফসিলের পর আন্দোলন নিষেধ, সড়কে নামলে ব্যবস্থা: প্রেস সচিব

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১০:১৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১০:১৬:২৭ পূর্বাহ্ন
তফসিলের পর আন্দোলন নিষেধ, সড়কে নামলে ব্যবস্থা: প্রেস সচিব
ঢাকা, ১১ ডিসেম্বর :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলন কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি সতর্ক করে বলেন, অন্যায্য দাবি–দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
শফিকুল আলম বলেন, “অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত দুই হাজারের বেশি আন্দোলন হয়েছে। তবে এসব আন্দোলনে কখনো রাবার বুলেট ব্যবহার করা হয়নি—শুধু টিয়ারশেল ও গরম পানি প্রয়োগ করা হয়েছে।”
মেট্রোরেল আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “তফসিল ঘোষণার পর কোনো দাবি–দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলনে নামবেন, তাদের আইনের আওতায় আনা হবে।”
তিনি জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এআই প্রযুক্তির অপব্যবহারে জালিয়াতি বেড়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন প্রেস সচিব। তিনি বলেন, জালিয়াতির কারণে বিদেশে দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় জালিয়াত চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির