আমেরিকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার 

হাদির ওপর হামলা অশনিসংকেত : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৯:১৪:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৯:১৪:৪৪ পূর্বাহ্ন
হাদির ওপর হামলা অশনিসংকেত : মির্জা ফখরুল
ঢাকা‎, ১২ ডিসেম্বর : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা অশনিসংকেত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। ভাসানী জনশক্তি পার্টি এই সভার আয়োজন করে।
হাদি গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘কাল নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আর আজই একজন প্রার্থীকে গুলি করা হয়েছে। তিনি ঢাকা-৮-এর প্রার্থী বোধ হয়। আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’
এই হামলা অশনিসংকেত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি একটা অশনিসংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচন বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীকে গুলি করা হয়েছিল। আজ আবার একজনকে গুলি করা হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীকে খুঁজে বের করার দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি।’
সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এই সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচন যেন সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয়—তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। ইতিমধ্যেই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল (শনিবার) এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা এটাকে মনে করি চক্রান্তের অংশ। এটাকে এখনই বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’
ভাসানী জনশক্তি পার্টির নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সংগ্রাম করছি, লড়াই করছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। ১৫-১৬ বছর আমরা একসঙ্গে লড়াই করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছি, করছি, ইনশা আল্লাহ করব। আমাদের যে কমিটমেন্ট (প্রতিজ্ঞা) আছে যে এই নির্বাচনের পরে আমরা একটা জাতীয় সরকার সকল দল নিয়ে গঠন করব, সে ব্যাপারে আমাদের প্রতিজ্ঞা শক্তিশালী হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তিকেই রায় দেবেন। বাংলাদেশের মানুষ নিশ্চয়ই লিবারেল ডেমোক্রেসির পক্ষেই তাঁদের রায় দেবেন। এখানে আমরা মনে করি যে সেই উগ্রতার কোনো স্থান নেই, উগ্রতার স্থান থাকবে না।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির সভাপতি রফিকুল ইসলাম বাবলু। আরও বক্তব্য দেন দলটির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে ভক্তি আনন্দে মুখর মিশিগান কালীমন্দির