আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের বিজয় দিবস উদযাপন

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১২:০১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:০১:৪৩ অপরাহ্ন
লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের বিজয় দিবস উদযাপন
লন্ডন, ১৪ ডিসেম্বর : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে-এর উদ্যোগে গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টায় লন্ডনের চট্টগ্রাম সেন্টারে আলোচনা সভা, শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের কার্যকরী কমিটির কনভেনার ব্যারিস্টার আবুল মনছুর শাহজাহান। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কনভেনিং কমিটির সদস্য মাসুদুর রহমান, মোহাম্মদ কায়সার, নুরুন্নবী ও আসমা আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফসি উদ্দিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের ফাউন্ডিং প্রসিডেন্ট ও ট্রাষ্টি চ‍েয়ারম‍্যান ব‍্যারিস্টার মনোয়ার হোসেন, সাবেক প্রেসিজেন্ট ইসহাক চৌধুরী, সাবেক জেনারেল সেক্রেটারী কাউন্সিলর ফিরোজ গনি, ট্রাষ্টি যথাক্রমে আরশাদ মালিক, মনির মাহমুদ, মোঃ আলী রেজা, সাবেক সেক্রেটারী মোহাম্মদ কায়সার, সাবেক ট্রেজারার মোঃ মাসুদুর রহমান, শেখ নেজাম উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইব্রাহিম জাহান, মোহাম্মদ ফসি উদ্দিন, এডভোকেট গাজী মোজাপ্পর হাসান চৌধুরী, ডাক্তার মিফতাহুল জান্নাত, মীরা বডুয়া, সেলিনা আক্তার, রোচে আনচা প্রমুখ। উপস্থিত ছিলেন মিসেস জান্নাতুল ফেরদৌস, মিসেস সাবিনা ইয়াছমিন, আব্দুল খালেক, আব্দুর রহমান, আবু তালেব, ইন্জিনিয়ার রাসেল সহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গৌরবোজ্জ্বল একটি দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন—মহান বিজয়—অর্জিত হয়। বক্তারা একাত্তরের রণাঙ্গনে আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল।
তারা আরও বলেন, স্বাধীনতার মূল মূল্যবোধ সমুন্নত রাখা এবং লাখো শহীদের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বাঙালির মুক্তির সংগ্রামে বিজয় ছিনিয়ে আনতে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং স্বাধীনতার জন্য আত্মদানকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া কামনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এর উদ্বোধন করেন ব্যারিস্টার আবুল মনছুর শাহজাহান। দ্বিতীয় পর্বে আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্ব-রচিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের কনভেনার উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করলে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ