আমেরিকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আটলান্টিক সিটিতে মনোমুগ্ধকর হলিডে প্যারেড অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১২:০৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:০৩:৪৭ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে মনোমুগ্ধকর হলিডে প্যারেড অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ১৪ ডিসেম্বর : সারা আমেরিকা জুড়ে এখন উৎসবের আমেজ, চারদিকে সাজ সাজ রব। বাড়ি-ঘর, রাস্তাঘাট, শপিং মল, পার্ক সেজেছে নতুন সাজে, বাহারি সাজসজ্জা আর আলোকসজ্জায় চোখ ধাঁধিয়ে যাওয়ার অবস্থা। তার ঢেউ এসে লেগেছে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী সৈকত শহর আটলান্টিক সিটিতেও, সারা পৃথিবীতে যে শহরটি ‘ক্যাসিনো শহর’ হিসাবে পরিচিত।
আটলান্টিক সিটিতে তেরো ডিসেম্বর, শনিবার অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর ‘হলিডে প্যারেড’। ওইদিন বিকেল সাড়ে চারটায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের নেতৃত্বে নর্থ সাউথ ক‍্যারোলিনা এভিনিউ থেকে এই প্যারেড শুরু হয়ে ও’ডোনেল পার্কে এসে শেষ হয়। প্যারেডে অংশগ্রহণকারীরা বাদ্যের তালে তালে নেচে-গেয়ে, শারীরিক কসরত প্রদর্শন করে সবাইকে মাতিয়ে রাখে। হলিডে প্যারেডে আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস,কাউন্সিলরগণ,নগর কতৃর্পক্ষের পদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উৎসুক জনতা রাস্তার দু’পাশে দাঁড়িয়ে উল্লাস ও হর্ষধ্বনিতে প্যারেডে অংশগ্রহণকারীদের স্বাগত জানায় ও অভিনন্দিত করে। প্যারেডের অন‍্যতম  আকর্ষণ সান্তাক্লজকে কাছে পেয়ে শিশু- কিশোররা আনন্দে মেতে ওঠে। আটলান্টিক সিটিতে ‘হলিডে প্যারেড’ বেশ সাড়া ফেলেছিল। দিনে দিনে এর কলেবরও বৃদ্ধি পাচ্ছে। আটলান্টিক সিটির অধিবাসীদের উৎসবের আমেজে হলিডে প‍্যারেড ভিন্ন মাত্রা যোগ করেছিল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর টাকা ফেরাতে আইনি লড়াইয়ে মাধবপুরের সাইফুল