আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

শব্দকথার ট্যুরিজমে শ্রীমঙ্গলে ভ্রমণপ্রেমীদের মুগ্ধতা

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১২:০৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:০৪:৫২ অপরাহ্ন
শব্দকথার ট্যুরিজমে শ্রীমঙ্গলে ভ্রমণপ্রেমীদের মুগ্ধতা
শ্রীমঙ্গল, ১৪ ডিসেম্বর : যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করে। তাই পর্যটকরা বারবার ছুটে যায় চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলার চিরসবুজ শোভা আর কুয়াশাচ্ছন্ন পাহাড়ি সৌন্দর্য দেখতে। ৯২টি চা বাগানের সতেজ সবুজ পাতায় পূর্ণ হয়ে আছে মৌলভীবাজার জেলার নিসর্গশোভা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা। পর্যটনকেন্দ্র হিসেবে এবং চায়ের রাজধানী হিসেবে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই জেলার সুনাম সর্বত্রই ছড়িয়ে পড়েছে।
গতকাল শব্দকথা ট্যুরিজম একঝাঁক ভ্রমণপ্রেমীদের নিয়ে সারাদিন ঘুরেছে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের লাল পাহাড়, রাবার বাগান, মাধবপুর লেক, নূরজাহান টি এস্টেট, শমসেরনগর গলফ মাঠ, লাউয়াছড়া জাতীয় উদ্যান, আদি নীলকণ্ঠ ও বধ্যভূমি ’৭১।
ভ্রমণে অংশগ্রহণ করেন বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব, প্রফেসর আল্পনা কর্মকার, হবিগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মৌসুমী ভদ্র, শব্দকথা ট্যুরিজমের চেয়ারম্যান কবি মনসুর আহমেদ, ইঞ্জিনিয়ার এ এস এম অলিউল্লাহ, সংগীতশিল্পী গোপী মোহন দাস, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যােক্তা শিবলী খান, শিক্ষক আবিদুন্নেছা মজুমদার, নিলুফার ইয়াসমিন, সুজাতা দেব রায়, ইসরাত জাহান, নাট্যভাষ্করের সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, প্রভাষক হাবিব খোকন, আব্দাল মিয়া, সুমাইয়া আলম, জমিলা খাতুন, রোকেয়া খাতুন, কবি আব্দুল আহাদ রাজু, সাংবাদিক জাবেদ ইকবাল তালুকদার, নাট্যকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ প্রমুখ।
ভ্রমণপ্রেমী উদ্যােক্তা শিবলী খান অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "নৈসর্গিকীতার রূপ-লাবণ্যের অনন্য সুন্দর উপজেলা শ্রীমঙ্গল। সারাদিন একসাথে ঘুরে একরাশ মুগ্ধতা নিয়ে আমরা বাড়ি ফিরেছি।"
উদ্ভিদ গবেষক ড. সুভাষ চন্দ্র দেব বলেন, "নৈসর্গিক সৌন্দর্য্যে ভরপুর শ্রীমঙ্গলে রয়েছে দিগন্তজোড়া থরে থরে সাজানো চা বাগান যা যেকোনো ভ্রমণপিপাসুকে মুগ্ধ করে। ‘চায়ের রাজধানী’ হিসেবে পরিচিত এই জনপদে রয়েছে জীববৈচিত্র্যে সমৃদ্ধ দেশের সর্ববৃহৎ চিরহরিৎ বন ও লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানকার প্রাকৃতিক পরিবেশ শুধু সৌন্দর্যই নয়, গবেষণা ও পরিবেশ সংরক্ষণের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, বৈচিত্র্যময় জীবনধারার ধারক বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের সহাবস্থান শ্রীমঙ্গলকে দিয়েছে এক অনন্য সাংস্কৃতিক পরিচয়। শ্রীমঙ্গলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈচিত্র‍্যের সাথে পরিচিত হওয়ার চমৎকার একটি ট্যুর আয়োজনের জন্য তিনি শব্দকথা ট্যুরিজমকে ধন্যবাদ জানান।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন