আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

ডেট্রয়েটে অগ্নিকাণ্ডে ৭ বছরের শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ১২:০৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ১২:১৬:৩৩ পূর্বাহ্ন
ডেট্রয়েটে অগ্নিকাণ্ডে ৭ বছরের শিশুর মৃত্যু, মা আশঙ্কাজনক
ডেট্রয়েট, ১৬ ডিসেম্বর : ডেট্রয়েটের পশ্চিম দিকে সপ্তাহান্তে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বছর বয়সী এক বালকের মৃত্যু হয়েছে। ডেট্রয়েট ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার ভোর ৬টার কিছু আগে প্লিমাউথ ও গ্রিনফিল্ড রোডের কাছে রাদারফোর্ড স্ট্রিটের ১২০০০ ব্লকের একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে যায়।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, জরুরি ফোনকলে জানানো হয়েছিল—বাড়ির ভেতরে লোকজন আটকা পড়েছে। প্রথম দমকল দলটি প্রায় ছয় মিনিটের মধ্যে পৌঁছে বাড়িটিকে পুরোপুরি আগুনে জ্বলতে দেখে। আগুন নিয়ন্ত্রণে আনার পর দমকলকর্মীরা বাড়ির ভেতর থেকে সাত বছর বয়সী শিশুটিকে উদ্ধার করেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা ও চার বছর বয়সী আরেক বালককেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা জানান, মা গুরুতর অবস্থায় রয়েছেন। চার বছর বয়সী শিশুটি ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে অসুস্থ হলেও তার গুরুতর আঘাত নেই এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।
ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র কোরি ম্যাকআইজ্যাক সোমবার বলেন, “এই মর্মান্তিক ঘটনার সময় আমাদের চিন্তা ও প্রার্থনা ক্ষতিগ্রস্ত পরিবার এবং আমাদের কর্মীদের সঙ্গে রয়েছে।” আগুনের কারণ এখনো নিশ্চিত নয়; বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, এই ঘটনার আগের দিন ডেট্রয়েটের আরেকটি বাড়িতে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু ও একজন আহত হন। চলতি মাসের শুরুতে উত্তর ওকল্যান্ড কাউন্টির একটি শস্যাগারে আগুনে ৭৬ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু