আমেরিকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
এয়ারপোর্টে ভিড় না করার অনুরোধ

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০২:৪৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০২:৪৫:৩৬ পূর্বাহ্ন
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
লন্ডন, ১৭ ডিসেম্বর : লন্ডন থেকে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরাকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় তারেক রহমান বলেন, প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সঙ্গে আমি দীর্ঘ ১৮ বছর সময় কাটিয়েছি। এই সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও উপলক্ষে অসংখ্য মানুষের সঙ্গে দেখা হয়েছে, আপনাদের সঙ্গে বহু স্মৃতি জমা হয়েছে। সুখ-দুঃখ ভাগাভাগি করেছি। আজ যারা যুক্তরাজ্যে আছেন— বিশেষকরে ইয়াং জেনারেশন সবার প্রতি আমার একটি অনুরোধ, ইনশাল্লাহ আগামী ২৫ তারিখে আমি দেশে চলে যাচ্ছি, তাই সেদিন আপনারা কেউ দয়া করে এয়ারপোর্টে যাবেন না।। কারণ এতে হট্টগোল তৈরি হতে পারে এবং মানুষ বুঝবে যে ভিড় করা সবাই বাংলাদেশি। এতে দেশের সুনাম ক্ষুণ্ন হতে পারে।
তারেক রহমান আরও জোর দিয়ে বলেন, যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমি ধরে নেবো তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি শ্রদ্ধা রেখেছেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সবার কাছে নিজের ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ওয়ারেনে উম্মাহ ফ্যাশনের যাত্রা শুরু

ওয়ারেনে উম্মাহ ফ্যাশনের যাত্রা শুরু