আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রয়াত ব্রজেন্দ্র দেবনাথের শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৩:৫২:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৩:৫২:৫৭ পূর্বাহ্ন
ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রয়াত ব্রজেন্দ্র দেবনাথের শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত
ওয়ারেন, ১৭ ডিসেম্বর : নগরীর বিশিষ্ট বাসিন্দা অনুকুল চন্দ্র দেবনাথের পিতা প্রয়াত ব্রজেন্দ্র দেবনাথের শ্রাদ্ধানুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নিজ বাসভবনে এ শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়।
সকালে বিদেহী আত্মার শান্তি ও মঙ্গল কামনায় শ্রাদ্ধানুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। গীতা পাঠ, পিণ্ডদান, দানপর্বসহ হিন্দু শাস্ত্রানুযায়ী বিভিন্ন ধর্মীয় ক্রিয়াকর্ম অনুষ্ঠিত হয়। শিব মন্দিরের প্রধান প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু শ্রাদ্ধানুষ্ঠানে পৌরহিত্য করেন। তাঁর তত্ত্বাবধানে সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
দুপুরে অতিথি ও স্বজনদের জন্য নিরামিষ ভোজের আয়োজন করা হয়। খাবার টেবিলে ছিল সুস্বাদু ও পরিপাটি পরিবেশনায় সাজানো নানা প্রকার নিরামিষ পদ। এই ভোজ প্রস্তুত করেন মৌসুমী দত্ত ও দেবশ্রী রায়; সার্বিক সহযোগিতায় ছিলেন মৃদুল সরকার। খাবার খেয়ে সকলেই প্রশংসা করেছেন। এছাড়াও নিকটাত্মীয়সহ আরও অনেকেই শ্রাদ্ধানুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে নানাভাবে সহায়তা করেন।
সন্ধ্যার পর শ্রাদ্ধানুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয় কীর্তন। প্রয়াত ব্রজেন্দ্র দেবনাথের পুত্রবধূ, কণ্ঠশিল্পী পৃথা দেব অতিথিদের সঙ্গে নিয়ে সুমধুর কণ্ঠে কীর্তন পরিবেশন করেন। ভক্তিমূলক এই পরিবেশ শ্রাদ্ধানুষ্ঠানকে আরও আবেগঘন ও আত্মিক শান্তিময় করে তোলে।
উল্লেখ্য, অনুকুল চন্দ্র দেবনাথের পিতা প্রয়াত ব্রজেন্দ্র দেবনাথ গত শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা ৩৯ মিনিটে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বনগাঁও গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শ্রাদ্ধানুষ্ঠানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”