আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য

আটলান্টিক সিটিতে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কার র‍্যালি

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০১:৩৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০১:৩৬:৪৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কার র‍্যালি
আটলান্টিক সিটি, ১৮ ডিসেম্বর: নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর, মঙ্গলবার, এক বর্ণাঢ্য কার র‍্যালির আয়োজন করা হয়। বেঙ্গল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
বিকেল চারটার পর সিটির বেডার্স ফিল্ড থেকে কার র‍্যালির যাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি পুনরায় বেডার্স ফিল্ডে এসে শেষ হয়। পুরো আয়োজনজুড়ে আমেরিকার বুকে লাল–সবুজের পতাকা উড়তে থাকে এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের গানে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।
কার র‍্যালি চলাকালে বাংলাদেশের জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের কালজয়ী গান প্রবাসী বাংলাদেশিদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে তোলে। বিজয়ের এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে প্রবাসেও মহান মুক্তিযুদ্ধের চেতনা ও গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মরণ করা হয়।
এ সময় বেঙ্গল ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলী চৌধুরী তান্নু এবং সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ কার র‍্যালিতে অংশগ্রহণকারী সকল প্রবাসী বাংলাদেশির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স ৯ আগস্ট

মিশিগানে মুনার নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স ৯ আগস্ট