আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা

লন্ডনে চ্যানেল এস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০১:৩৭:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০১:৩৭:৪৪ পূর্বাহ্ন
লন্ডনে চ্যানেল এস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন
লন্ডন, ১৮ ডিসেম্বর : বিপুল উৎসাহ–উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে জনপ্রিয় টিভি চ্যানেল এস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, চ্যানেল এস স্টুডিওতে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এই উৎসবমুখর আয়োজন চলে।
‘চ্যানেল এস উৎসবমঞ্চ’ এ দিন অগণিত শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বরাবরের মতো এবারও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’সহ বিভিন্ন সংগঠন চ্যানেল এস পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, কাউন্সিলারসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা কমিউনিটির পক্ষ থেকে দীর্ঘ ২১ বছর ধরে প্রবাসী সমাজের সেবায় চ্যানেল এস-এর অবদানের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। উৎসবের অংশ হিসেবে টিভি স্টুডিওতে উপস্থিত সবাইকে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ এই আয়োজন সম্পন্ন হয়।
চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের উপস্থাপনায় স্টুডিওতে আয়োজিত লাইভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এছাড়াও বক্তব্য দেন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহী ফেরদৌস জলিল, চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, সিইও তাজ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল হক এবং সিনিয়র প্রডিউসার আহাদ আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্যে মেয়র লুৎফুর রহমান প্রবাসী কমিউনিটির সেবায় চ্যানেল এস-এর দীর্ঘদিনের ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং এই গণমাধ্যমের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি চ্যানেল এস সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজ ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর হিসেবে নিরলসভাবে কাজ করে চলেছে। এই দীর্ঘ পথচলায় চ্যানেলটির সঙ্গে জড়িত সকল সাংবাদিক, কলাকুশলী, কর্মকর্তা–কর্মচারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
অন্যান্য সংগঠনের মতো গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। সংগঠনটির কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের নেতৃত্বে ১৫ সদস্যের এক প্রতিনিধি দল চ্যানেল এস টেলিভিশনের ফাউন্ডার ও বিশিষ্ট ব্যবসায়ী মাহি ফেরদৌস জলিলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রেট্রন বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সংগঠন এর কেন্দ্রীয় কো-কনভেনর মসুদ আহমদ, সাউথ ইষ্ট রিজিওনাল চেয়ারম্যান হারুনুর রশীদ, জামাল হোসেন, শেখ তাহির উল্লাহ, সাংবাদিক আজিজুল আম্বিয়া, শাহ্ শাফি, মুক্তার আলী, মুজিবুর রহমান, সৈয়দ কাহের, আবুল কালাম আজাদ, বদরুল মনসুর, আব্দুল মুকিত, ও জুবেল বেলাল।
উল্লেখ্য, চ্যানেল এস কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত দুই শতাধিক অতিথিকে চা–কফি ও মিষ্টি মুখ করানোর পাশাপাশি সুস্বাদু ডিনার পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সবার উপস্থিতিতে কেক কাটা ও কেক বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।
চ্যানেল এস-এর দুই দশকেরও বেশি সময়ের এই সাফল্য প্রবাসী বাঙালি কমিউনিটির জন্য নিঃসন্দেহে এক বিরাট গর্বের বিষয়। এটি কেবল একটি টেলিভিশন চ্যানেলই নয়; বরং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে চ্যানেল এস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজ ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে চ্যানেল এস প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠস্বর হয়ে উঠেছে। আগামী দিনগুলোতেও চ্যানেল এস আরও সাফল্য, জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে এগিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করেন আগত অতিথিবৃন্দ। একইসঙ্গে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সহযোগিতার হাত প্রসারিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন সবাই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল