আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

সিলেটে পুনাকের উদ্যোগে দুঃস্থদের রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০২:০৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০২:০৬:৪৩ পূর্বাহ্ন
সিলেটে পুনাকের উদ্যোগে দুঃস্থদের রিকশা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ
সিলেট, ১৮ ডিসেম্বর : সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর “স্বাবলম্বী” কর্মসূচির আওতায় সিলেট মহানগরের দুঃস্থদের মধ্যে প্যাডেল রিক্সা, ভ্যান ও ফুডকার্ট বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার সিলেট খান মোঃ রেজা-উন-নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।
অনুষ্ঠানে দশজন ব্যক্তিকে রিকশা, ভ্যান ও ফুডকার্ট প্রদান করা হয়। 
ভ্যান প্রাপ্তরা হলেন- ১. মোঃ শিমুল, সাং-দারা মিয়ার কলোনী, সিলেট সদর, ২. আলেক মিয়া, মতিন মিয়া কলোনী, পূর্ব ধুলী, শাহী ঈদগাহ, ৩. আলীম হোসেন সবুজ, দেবপুর, ইসলামপুর, সিলেট সদর।
রিক্সা প্রাপ্তরা হলেন- ৪. মোঃ লালন আহমদ, ইসলামপুর, দক্ষিন সুরমা, ৫. গুলফর উদ্দিন, দেবপুর, ইসলামপুর, সিলেট সদর, ৬. রুহুল আমিন, মিতালী আবাসিক এলাকা, সিলেট সদর, ৭. মোঃ কানু মিয়া, জালালি/৩৯, নরশিংটিলা, সিলেট সদর, ৮. হাফেজ মোহাম্মদ আবু জাফর আলী, বালুচর, সাদিপুর, সিলেট
এবং ফুডকার্ট প্রাপ্তরা হলেন- ৯. মোঃ ছায়েদুল ভুইয়া সুজন, কুয়ারপাড়, সিলেট সদর, ১০. মুক্তার আহমদ, শ্যামলী রোড-১, দেবপুর, সিলেট সদর।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ