আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

উত্তর মিশিগানে রহস্যময় “স্নো রোলার” দেখা গেলো

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৩:০৪:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৩:০৪:৩০ পূর্বাহ্ন
উত্তর মিশিগানে রহস্যময় “স্নো রোলার” দেখা গেলো
মঙ্গলবার রাতে  লিসা ভনরাইখবাউয়ারের সুটনস বে-র বাড়ির উঠোনে ছড়িয়ে ছিটিয়ে দেখা গেল স্নো রোলার/Lisa vonReichbauer

লিনো কাউন্টি, ১৮ ডিসেম্বর : মঙ্গলবার সন্ধ্যায় উত্তর মিশিগানের লিনো কাউন্টির সুটনস বে-তে লিসা ভনরাইখবাউয়ারের বাড়ির উঠোনে অদ্ভুত বরফের রোল দেখা যায়। তার মেয়ে এসে এটি দেখে অবাক হয়। ভনরাইখবাউয়ার বলেন, “সে আমাকে জিজ্ঞেস করল, ‘তুমি কি দেখেছো তোমার বাড়ির পেছনের উঠোনে কী হচ্ছে?’ আমি দেখতে গেলে দেখলাম চারপাশে সিলিন্ডারের মতো বরফের অনেকগুলো রোল ছড়িয়ে আছে।”
ন্যাশনাল ওয়েদার সার্ভিস এগুলোকে “স্নো রোলার” হিসেবে চিহ্নিত করেছে। সংস্থার মতে, হালকা কিন্তু আঠালো বরফ এবং বাতাসের কারণে এগুলো তৈরি হয়। কিছু স্নো রোলার পাহাড় থেকে গড়িয়ে নেমে মাধ্যাকর্ষণের প্রভাবে তৈরি হয়, তবে সমতল ভূমিতেও বাতাসের প্রভাবে এগুলো গঠিত হতে পারে।
ভনরাইখবাউয়ার বলেন, সেদিন বাতাস বইছিল এবং সম্ভবত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা এগুলো দেখেছিল। তিনি আরও বলেন, “পাঁচ বছর ধরে ওই পাহাড়ে বসবাস করছি, তবে এর আগে আমার সম্পত্তিতে এমন দৃশ্য দেখিনি।”
৫২ বছর বয়সী ভনরাইখবাউয়ার এই বরফের রোলের ছবি তুলে ফেসবুক কমিউনিটি পেজে পোস্ট করেছেন। ট্র্যাভার্স সিটির নর্থওয়েস্টার্ন কলেজের পরিচালকও মন্তব্য করেছেন, “লোকেরা বলেছে তারা আগেও এগুলো দেখেছে, তবে সাধারণত আরও গোলাকার ছিল।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী