আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১১:৪১:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১১:৪১:৫৯ পূর্বাহ্ন
১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
ঢাকা, ১৮ ডিসেম্বর : দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।
কূটনৈতিক সূত্র জানায়, দেশে ফিরতে তারেক রহমান ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। যুক্তরাজ্য থেকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঐতিহাসিকভাবে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা চাই, এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের সব দৃষ্টান্তকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরেও এমন ঘটনা না ঘটে সেভাবেই আয়োজন করছি।”
সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার বিমানবন্দর পরিদর্শন করে। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে নিরাপদ আগমন, শৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের স্বাভাবিক চলাচল বজায় রেখে সংবর্ধনা আয়োজনের বিষয়গুলো গুরুত্ব পায়। উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী, মওদুদ আলমগীর পাভেল এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামছুল ইসলাম।
গুলশানে সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান দেশে ফিরে সরাসরি এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে যেতে পারেন। সে কারণে বিমানবন্দর ও হাসপাতালের আশপাশে সংবর্ধনার উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে জনসমাগমের সম্ভাবনা বিবেচনায় বিএনপি বিশেষ ট্রেন/অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে।
আবেদনে জানানো হয়, ২৪ ডিসেম্বর রাতে যাত্রীদের যাতায়াত সহজ করতে উদ্যোগ নেওয়া হবে এবং সরকারি নীতিমালা অনুযায়ী ভাড়া পরিশোধ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস