আমেরিকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ধর্মীয় অধিকার রক্ষায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

খ্রিস্টান উপাসনালয়ে হামলার হুমকির নিন্দা জামায়াতের

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১২:০৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:০৫:৪০ অপরাহ্ন
খ্রিস্টান উপাসনালয়ে হামলার হুমকির নিন্দা জামায়াতের
ঢাকা, ১৮ ডিসেম্বর : দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি বেনামে ও তারিখবিহীন পত্রের মাধ্যমে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয় ও মিশনারিগুলোতে হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, “তৌহিদী ইসলামপ্রিয় জনতার নাম ব্যবহার করে দেওয়া এ ধরনের হুমকি ঘৃণ্য ও নিন্দনীয় অপতৎপরতা। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছরের ইতিহাসে এ দেশে মুসলিমসহ সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় অধিকারসহ নাগরিক অধিকার ভোগ করে আসছে। প্রত্যেক নাগরিক বিনা বাধায় শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা ভোগ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রিয় জন্মভূমি বাংলাদেশে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।
বিবৃতিতে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী একটি ইসলামী রাজনৈতিক দল। ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের ধর্মীয় অধিকারসহ মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় দলটি অঙ্গীকারবদ্ধ। খ্রিস্টান সম্প্রদায়, উপজাতিসহ সকল ধর্মের মানুষের জানমাল, ইজ্জত-আব্রু ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
এ সময় মিয়া গোলাম পরওয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স