আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

আই-৯৪ হাইওয়েতে উচ্চ গতিতে ধাওয়ার পর চোরাই গাড়িসহ যুবক আটক

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১২:৩১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৩১:১৪ অপরাহ্ন
আই-৯৪ হাইওয়েতে উচ্চ গতিতে ধাওয়ার পর চোরাই গাড়িসহ যুবক আটক
মিশিগান, ১৮ ডিসেম্বর : ইন্টারস্টেট ৯৪-এ দীর্ঘ পথ ধরে উচ্চ গতিতে ধাওয়ার পর একটি চুরি করা গাড়ির চালককে আটক করেছে মিশিগান স্টেট পুলিশ ও স্থানীয় শেরিফের দপ্তর। সন্দেহভাজন ২২ বছর বয়সী যুবক ওয়ারেন সিটির বাসিন্দা। ম্যাকম্ব ডেইলির বরাতে দ্য ডেট্রেয়েট নিউজ এ খবর দিয়েছে। 
ম্যাকম্ব কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ১১:২০ মিনিটে রোজভিলের ১২ মাইল রোডের কাছে পূর্বমুখী আই-৯৪ এ একটি সন্দেহভাজন চুরি করা গাড়ির ওপর নজর রাখা হয়। ডেপুটিরা হ্যারিসন টাউনশিপের আই-৯৪ এবং নর্থ রিভার রোডে পৌঁছে গাড়িটিকে থামানোর চেষ্টা করেন, কিন্তু চালক পুলিশকে এড়িয়ে পালাতে থাকে।
তদন্তকারীরা জানিয়েছেন, চালক প্রায় ঘণ্টায় ১০৫ মাইল গতিতে গাড়ি চালাচ্ছিল এবং ফ্রিওয়ের সব লেন জুড়ে বেপরোয়াভাবে চলছিল। রসো মেমোরিয়াল হাইওয়েতে (হল রোড) নামার পর আবার পশ্চিমমুখী আই-৯৪ এ ফিরে আসে। গাড়িতে কোনো লাইসেন্স প্লেটও ছিল না।
পুলিশ ‘কৌশলগতভাবে গাড়ি স্থাপন’ এবং স্পাইক স্ট্রিপ ব্যবহার করে জয় বুলেভার্ডের কাছে গাড়িটিকে অচল করতে সক্ষম হয়। অবশেষে, চালক নর্থ রিভার রোডের কাছে গাড়ি রাস্তার বাম পাশে থামায়।
শেরিফের কার্যালয় জানিয়েছে, গাড়ির সব আরোহীকে কোনো ঘটনা ছাড়াই হেফাজতে নেওয়া হয়েছে। চালক বর্তমানে ম্যাকম্ব কাউন্টি জেলে আটক আছেন। ম্যাকম্ব কাউন্টি শেরিফের কার্যালয় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে। মিশিগান স্টেট পুলিশ গাড়ির বাকি তিন আরোহীকে তাদের সংশ্লিষ্ট অভিযোগে হেফাজতে নিয়েছে। একাধিক সংস্থার তদন্ত এখনও চলমান রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২