আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার

ইস্টপয়েন্টে গুলি, হাই-স্পিড চেজের পর গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:৫৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১১:৫৪:৩৪ পূর্বাহ্ন
ইস্টপয়েন্টে গুলি, হাই-স্পিড চেজের পর গ্রেপ্তার
অ্যান্টোইন পেইজ জুনিয়র/Macomb County Prosecutor’s Office.

হ্যারিসন টাউনশিপ, ১৯ ডিসেম্বর : ক্লিনটন টাউনশিপের এক ব্যক্তির বিরুদ্ধে ইস্টপয়েন্টে তার চাচাতো বোনকে কাঁধে গুলি করা এবং ঘণ্টায় ১২০ মাইলেরও বেশি গতিতে পুলিশকে ধাওয়া করতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। প্রায় ১০ মাইল দীর্ঘ এই ধাওয়া হ্যারিসন টাউনশিপে গিয়ে শেষ হয়, যখন অভিযুক্তের গাড়ি দুর্ঘটনার শিকার হয়।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, রবিবার ২৫ বছর বয়সী অ্যান্টোইন পেইজ জুনিয়র ইস্টপয়েন্টে তার চাচাতো বোন ও তার প্রেমিককে লক্ষ্য করে গুলি চালান। পরে ইস্টপয়েন্ট পুলিশ তাকে একটি গাড়ির ভেতরে শনাক্ত করে।
কর্মকর্তাদের নির্দেশ অমান্য করে পেইজ গাড়ি নিয়ে পালিয়ে যান। ইস্টপয়েন্ট ও সেন্ট ক্লেয়ার শোরস পুলিশের সমন্বয়ে তাকে ধাওয়া করা হয়। এ সময় পূর্বমুখী ইন্টারস্টেট–৯৪ মহাসড়কে তার গাড়ির গতি ঘণ্টায় ১২০ মাইল ছাড়িয়ে যায় বলে জানান প্রসিকিউটররা। ধাওয়াটি নর্থ রিভার রোড এলাকায় গিয়ে শেষ হয়, যেখানে পেইজের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এরপর তিনি পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন। ওয়ারেন পুলিশ ও কাউন্টি শেরিফের ডেপুটিদের সমন্বয়ে পরিচালিত তল্লাশির সময় তাকে একটি ডকের নিচে খালের পানিতে লুকিয়ে থাকা অবস্থায় আটক করা হয়।
মঙ্গলবার ইস্টপয়েন্টের ৩৮তম জেলা আদালতে ম্যাজিস্ট্রেট মার্ক মাকোস্কি পেইজের বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টার অভিযোগ, তৃতীয় ডিগ্রির পুলিশ থেকে পালানো ও গ্রেপ্তারে বাধা দেওয়ার একটি করে অভিযোগ এবং ছয়টি অস্ত্র সংক্রান্ত অভিযোগ গঠন করেন। এছাড়া তার বিরুদ্ধে চতুর্থবারের মতো অপরাধী হিসেবে অভিযুক্ত হওয়ার অভিযোগও আনা হয়েছে, যা তার সম্ভাব্য সাজার মেয়াদ বাড়াতে পারে। হত্যাচেষ্টার অভিযোগে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। আদালত পেইজের জামিন ১০ লাখ ডলার নগদ বা জামানত হিসেবে নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে আগামী ৩০ ডিসেম্বর সম্ভাব্য কারণ (প্রোবেবল কজ) সম্মেলন এবং ৬ জানুয়ারি বিচারক ক্যাথলিন গ্যালেনের আদালতে প্রাথমিক শুনানির দিন নির্ধারিত রয়েছে।
সার্কিট আদালতের নথি অনুযায়ী, পেইজের পূর্ববর্তী অপরাধের মধ্যে রয়েছে—২০২২ সালে মোটর সিটি পন শপ এবং ২০২১ সালের সেপ্টেম্বরে স্টার্লিং হাইটস ডজ ক্রাইসলার জিপ র‍্যাম সংক্রান্ত ঘটনায় ১ হাজার থেকে ২০ হাজার ডলার মূল্যের চুরি করা সম্পত্তি গ্রহণ ও গোপন করার দুটি অভিযোগ। এছাড়া ২০২১ সালের এপ্রিলে রোজভিলের এম-৯৭ অটো সেলস থেকে বেআইনিভাবে একটি গাড়ি নিয়ে পালানোর ঘটনায়ও তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
রোজভিলের ওই মামলায় তার সহ-অভিযুক্ত ছিলেন অ্যাঞ্জেলো রিকি স্মিথ। আদালতের নথি অনুযায়ী, ২০২১ সালের এপ্রিল মাসে এম-৯৭ অটো সেলসের ঘটনার ১০ দিন পর স্মিথ একটি চুরি করা গাড়িতে করে পুলিশ থেকে পালানোর সময় স্টার্লিং হাইটসে সংঘটিত দুর্ঘটনায় দ্বিতীয় ডিগ্রির হত্যার জন্য আলাদাভাবে দোষী সাব্যস্ত হন। ওই ঘটনায় ২০ বছর বয়সী এমমন উডস নিহত হন। এ মামলায় স্মিথকে ১৫ থেকে ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায়  সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব

ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব