আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

স্ত্রী হত্যাকাণ্ডে অভিযুক্তের মানসিক পরীক্ষার আদেশ

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১২:০৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১২:০৬:২৬ অপরাহ্ন
স্ত্রী হত্যাকাণ্ডে অভিযুক্তের মানসিক পরীক্ষার আদেশ
সিডনি ডেভিস জুনিয়র/Macomb County Prosecutor’s Office 

ম্যাকম্ব কাউন্টি, ১৯ ডিসেম্বর : ম্যাকম্ব কাউন্টির এক ব্যক্তির বিরুদ্ধে গ্যাস স্টেশনে তার বিচ্ছিন্ন স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বিচার শুরুর আগে মানসিক সক্ষমতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন একজন বিচারক। প্রসিকিউটররা বৃহস্পতিবার এ তথ্য জানান।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিসের মতে, ৪১এ ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক স্টিফেন এস. সিয়েরাওস্কি ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত সম্ভাব্য কারণ নির্ধারণী শুনানিতে সিডনি ডেভিস জুনিয়রকে মানসিক মূল্যায়নের জন্য সেন্টার ফর ফরেনসিক সাইকিয়াট্রিতে পাঠানোর নির্দেশ দেন। ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো বলেন, মামলাটি এগিয়ে নেওয়ার আগে এই মূল্যায়ন আইনত বাধ্যতামূলক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে লুসিডো বলেন, “মানসিক সক্ষমতা নিশ্চিত করা গেলে মামলাটি আইনসম্মতভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং অভিযোগগুলোর চূড়ান্ত নিষ্পত্তির মাধ্যমে ভুক্তভোগী ও তার পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা যাবে।”
আদালত সূত্রে জানা গেছে, উটিকার বাসিন্দা ২৫ বছর বয়সী সিডনি ডেভিস জুনিয়রের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ২১ সেপ্টেম্বর হেইসের কাছে হল রোডের একটি মেয়ার গ্যাস স্টেশনে শিশু হেফাজত হস্তান্তরের সময় তার বিচ্ছিন্ন স্ত্রী ফাতমে “স্টেলা” বাসাম ডেভিসকে গ্রাহক ও কর্মচারীদের সামনে ছুরিকাঘাত করেন।
শেলবি টাউনশিপ পুলিশ জানায়, ঘটনার পর ডেভিস ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাকে আরমাডা এলাকায় খুঁজে পেয়ে গ্রেপ্তার করা হয়।
গুরুতর আহত অবস্থায় ফাতমে ডেভিসকে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি ক্লিনটন টাউনশিপের গ্রেট বারাবু ব্রিউইং কোম্পানিতে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, নিরাপদ হেফাজত হস্তান্তরের জন্য দম্পতির এক বছর বয়সী শিশুটি গ্যাস স্টেশনে তার মায়ের গাড়িতে ছিল। পরে শিশুটিকে তার বাবার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
আদালতের নথি অনুযায়ী, সিডনি ডেভিসের বিরুদ্ধে প্রথমডিগ্রি পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। তাকে জামিন ছাড়াই ম্যাকম্ব কাউন্টি জেলে আটক রাখা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার প্যারোলের সুযোগ ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
আদালত আগামী ২৯ জানুয়ারি ২০২৬ দুপুর ১টায় একটি পর্যালোচনা শুনানির তারিখ নির্ধারণ করেছে। ওই শুনানিতে তিনি বিচারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে উপযুক্ত কিনা তা নির্ধারণ করা হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির