আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

শরিফ হাদির জানাজা : নাগরিকদের সতর্ক করেছে মা‌র্কিন দূতাবাস

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১২:২০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১২:২০:৫৭ অপরাহ্ন
শরিফ হাদির জানাজা : নাগরিকদের সতর্ক করেছে মা‌র্কিন দূতাবাস
ঢাকা, ১৯ ডিসেম্বর : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের সম্ভাবনা সৃষ্টি করতে পারে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার এবং বড়ো ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার জন্য অনুরোধ জানিয়েছে মার্কিন দূতাবাস।
দূতাবাস শুক্রবার (১৯ ডিসেম্বর) এক সতর্কবার্তায় জানায়, মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকা এবং রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজটের সম্ভাবনা রয়েছে। তাদের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত সমাবেশও কখনো কখনো সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে।
এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের জনসমাগমপূর্ণ এলাকায় চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে এবং সম্ভাব্য বিক্ষোভ ও বড়ো জনসমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা