আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে তালা দিয়ে আগুন, প্রাণ গেল এক শিশুর

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০১:৫৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০১:৫৭:২৪ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে তালা দিয়ে আগুন, প্রাণ গেল এক শিশুর
লক্ষ্মীপুর, ২০ ডিসেম্বর : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘুমন্ত শিশু আয়েশা (৭) নিহত হয়েছে। এ ছাড়া আরও তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন  বিএনপি নেতা বেলাল হোসেন এবং তার দুই শিশুকন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন অভিযোগ করে বলেন, “বেলাল হোসেন সপরিবারে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।”
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, “বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের একটি অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। ঘটনাটি পরিকল্পিত নাশকতা নাকি দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ