আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে দুই তরুণ নিহত 

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০১:৫৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০১:৫৮:১৬ পূর্বাহ্ন
সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে দুই তরুণ নিহত 
 সিলেট, ২০ ডিসেম্বর : জেলার কোম্পানীগঞ্জ সীমান্তে দুই তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আশিকুর রহমান (১৯) ও একই উপজেলার বরমসিদ্দিরপুরের আজমান আলীর ছেলে ইয়াকুব আলী (৩০)। এ ঘটনায় পূর্ব তুরুং গ্রামের মৃত আবদুর রব মিয়ার ছেলে মোশাহিদ আলী (২২) আহত হয়েছেন।
জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্ত দিয়ে একদল যুবক কাঠ সংগ্রহের জন্য ভারতে অনুপ্রবেশ করে। ভারতের ভেতরে পরিহাট এলাকা থেকে কাঠ সংগ্রহের সময় তারা খাসিয়াদের আক্রমণের শিকার হন। ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে আশিকুর রহমান ও ইয়াকুব আলী মারা যান। সঙ্গে থাকা লোকজন আশিকুর রহমানের লাশ দেশে নিয়ে আসেন। আর ইয়াকুবের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সীমান্তের ওপারে অনুপ্রবেশ করে খাসিয়ার গুলিতে দুই যুবক নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন