আমেরিকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান

বাংলা প্রেস ক্লাব মিশিগানের নির্বাচন : চিন্ময় সভাপতি, হেলাল সম্পাদক

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ১২:০৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৩ ১২:০৫:৩২ অপরাহ্ন
বাংলা প্রেস ক্লাব মিশিগানের নির্বাচন : চিন্ময় সভাপতি, হেলাল সম্পাদক
ছবি : বাম থেকে চিন্ময় আচার্য্য সভাপতি ও কামরুজ্জামান হেলাল সাধারণ সম্পাদক 

ওয়ারেন, ২৯ মে : বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলা প্রেসক্লাব মিশিগানের নয়া কমিটি করা হয়েছে। গতকাল রোববার  (২৮ মে) রাতে ওয়ারেন সিটিতে বাংলা প্রেসক্লাব মিশিগানের বার্ষিক সাধারণ সভা  ও নির্বাচন ক্লাব সভাপতি সৈয়দ শাহেদুল হকের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক মোস্তফা কামালোর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় কণ্ঠ ভোটে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচনে সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য সভাপতি ও আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির  অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ সভাপতি সেলিম আহমেদ (এনটিভি), শামীম আহছান (সম্পাদক, দৈনিক খোয়াই), যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল ( ঢাকা পোস্ট/টিভিএন-২৪), সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ (বাংলাভিশন টিভি), কোষাধ্যক্ষ আশিকুর রহমান (ডিবিসি নিউজ টিভি),  তথ্য ও প্রচার সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহান (গ্লোবাল টিভি)। কার্যকরী কমিটির সদস্যরা হলেন-  সৈয়দ শাহেদুল হক (ঠিকানা), মোস্তফা কামাল (নির্বাহী সম্পাদক, সুপ্রভাত মিশিগান)  রফিকুল হাসান চৌধুরী তুহিন (জনকণ্ঠ), মৃদুল কান্তি সরকার (সুপ্রভাত মিশিগান), এবং মোহাম্মদ মুজিবুর রহমান শাহীন।
বাংলা প্রেসক্লাব মিশিগান এর অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সোলায়মান আল মাহমুদ, তাসনীয়া আলভী, মাহফুজুর রহমান শাহিন এবং দেওয়ান কাউসার। সভায়, সংগঠনের সদস্য দেওয়ান কাউসারের আশু রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি