আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’
বিজয় দিবসের আলোচনা সভায় ইকবাল হায়দার  

বাংলাদেশ সৃষ্টি ও উন্নয়নে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০১:৪৬:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০১:৪৬:১১ পূর্বাহ্ন
বাংলাদেশ সৃষ্টি ও উন্নয়নে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য
ফ্লোরিডা, ২১ ডিসেম্বর : বাংলাদেশের সৃষ্টি, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী দেশের উন্নয়ন—সবকিছুর সাথেই আওয়ামী লীগের অবদান অবিচ্ছেদ্য। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ফ্লোরিডার ওরলান্ডোতে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযোদ্ধা ইকবাল হায়দার।
১৬ ডিসেম্বর, মঙ্গলবার রাত ৮টায় ওরলান্ডোর বোম্বে গ্রিলে অনুষ্ঠিত বিজয় দিবসের মূল আলোচনায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস যারা বিকৃত করার চেষ্টা করছে, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশকে ধারণ করে না। আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষিত হয়েছে।
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সেন্টুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজিম উল্লাহ লিটনের পরিচালনায় সভায় উপদেষ্টা জয়নাল চৌধুরী বলেন, আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল, এই দলটাই বাংলাদেশকে রক্ষা করবে। উপদেষ্টা আসিফ কাজী সুকন বলেন, আজ দলের দুর্দিনে নেতা কর্মিরা মানবেতর জীবন যাপন করছেন, আপনারা আমরা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। মহানগরের সাবেক সাধারন সম্পাদক শাওন প্রজা বলেন, আওয়ামীলীগ দুর্বল করার চেষ্টা চলছে, সবাই দলকে সংগঠিত করার ও বাংলাদেশের পাশে দাড়ান। সাংবাদিক জুয়েল সাদত বলেন, আবার প্রমানিত হল, বাংলাদেশের জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনা অপরিহার্য। এখন দেশের সাধারন মানুষ আওয়ামী লীগকে খুজতেছে। দেশের উপর পাকিস্তানি শকুন ও জঙ্গিরা ভর করেছে ৷
উপদেষ্টা মেজর তারেক বলেন, আপনারা সবাই সোস্যাল মিডিয়ায় একটু সরব থাকবেন ৷ বাংলাদেশকে রক্ষা করতে হবে ৷ মহানগর এর সাংগঠনিক সম্পাদক বাহার হোসেন বলেন, বাংলাদেশ এক ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছে। আমাদের সবাইকে প্রবাস থেকে ভুমিকা রাখতে হবে।
আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সাজ্জাদ ও যুবনেতা  ফরহাদ প্রমুখ। বিজয় দিবসের অনুষ্ঠানে আগত সবাই সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন ৷ দেশের গান পরিবেশন করেন নুরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন সেন্টু বলেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে উন্নয়ন ও অগ্রগতির উচ্চতায় পৌঁছেছিল, তার কোনো ধারাবাহিকতা আজ আর নেই। তিনি বলেন, বর্তমানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে পড়েছে। তাঁর মতে, পুরো দেশ আজ ধ্বংসের শেষ ধাপে উপনীত হয়েছে।
আনোয়ার হোসেন সেন্টু আরও বলেন, এই সংকটময় সময়ে প্রবাসে বসেও আমাদের দায়িত্ব ও ভূমিকা রয়েছে। দেশের স্বাধীনতার চেতনা, গণতন্ত্র ও উন্নয়নধারাকে রক্ষা করতে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় ভূমিকা রাখতে হবে। নাজিম উল্লাহ লিটন বিজয় দিবসের সমাপনি ঘোষনা দিয়ে বলেন, সবাই সোস্যাল মিডিয়াতে একটু সরব থাকবেন।
রাতে ডিনাররের মাধ্যমে ওরলান্ডোতে ২০ তম বিজয় দিবসের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড