আমেরিকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ , ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশি নেতাদের নামে রাস্তা নিষিদ্ধ করলো হ্যামট্রাম্যাক কাউন্সিল সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ২ কোভিড ত্রাণ তহবিল আত্মসাৎ: ম্যাকম্ব কাউন্টির নারীকে ২৭ মাসের কারাদণ্ড ডেট্রয়েটে বন্দুক সহিংসতা কমাতে মেয়র শেফিল্ডের কমিউনিটি পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের টেলিবৈঠক ঢাকায় সাততলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫, আহত অন্তত ১৩ ওকল্যান্ড কাউন্টিতে হরিণ নিধনের পরিকল্পনা মার্কিন স্বপ্নে বড় ধাক্কা : বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা বন্ধ সাশ্রয়ী খরচ শুরু! বিমানের টিকিট, হোটেল ভাড়া ও  সেলফোনের দাম কমছে : ট্রাম্প ট্রাম্পের ডেট্রয়েট সফর : ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা মিশিগানে ট্রাম্পের আত্মবিশ্বাসী ঘোষণা : ‘অর্থনৈতিক উত্থান’ ফোর্ড কারখানায় কটূক্তির জবাবে ট্রাম্পের গালি মিশিগানে ফ্লু পরিস্থিতি উদ্বেগজনক, ওয়েইন কাউন্টিতে সংক্রমণ তুঙ্গে ডেট্রয়েটে মানব পাচার প্রতিরোধে হোটেল-মোটেলে হেল্পলাইন সাইনবোর্ড স্থাপন টেনেসিতে দুইজনকে হত্যার অভিযোগে ডেট্রয়েটের যুবক গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রত্যাবর্তনের পথ তৈরি করেছে মট কমিউনিটি কলেজ ক্যাম্পাসে গুলিতে একজন আহত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি : হাইকোর্ট শীর্ষ সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের সংলাপ, ‘মাননীয়’ সম্বোধন বারণ আগামী সপ্তাহে ডেট্রয়েট  ইকোনমিক ক্লাবের মঞ্চে  ট্রাম্পের ভাষণ

সিলেটে বিপিএল ১২তম আসর : এসএমপির প্রস্তুতি

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১২:৫৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১২:৫৫:৫৬ অপরাহ্ন
সিলেটে বিপিএল ১২তম আসর : এসএমপির প্রস্তুতি
সিলেট, ২১ ডিসেম্বর : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টি ২০২৬-এর ১২তম আসরের মোট ১২টি ম্যাচ আগামী ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত সিলেটে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার (২০ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
টুর্নামেন্টে দেশের ছয়টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, এনএসআই, সিকিউরিটি অ্যাডভাইজর, বিসিবি, র‌্যাব ৯, অধিনায়ক, ৩৪ বীর, ৪৮ বিজিবি ব্যাটালিয়ন, সিলেট জেলা স্টেডিয়াম আর্মি ক্যাম্প, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট, সিলেট সিটি কর্পোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (সিলেট), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (সিলেট), সিভিল সার্জন সিলেট, উপ-পরিচালক আনসার ও ভিডিপি, সিলেট,আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিলেট)-এর ভেন্যু ম্যানেজার ও সংশ্লিষ্ট হোটেল-এর প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিবৃন্দ খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজ নিজ দায়িত্ব ও অভিজ্ঞতার আলোকে মতামত প্রদান করেন। পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং এসএমপি পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রদানের বিষয়ে উপস্থিত প্রতিনিধিবৃন্দদের আশ্বস্ত করেন। খেলা সুষ্টভাবে সম্পন্ন করার জন্য সকল সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করা হয় এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আয়েশা আহমেদের নতুন উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন

আয়েশা আহমেদের নতুন উপন্যাস ‘ভাঙা ঘরে চাঁদের আলো’র মোড়ক উন্মোচন