আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু

শিক্ষায় অগ্রগতি বাড়লেও সৎ মানুষের সংখ্যা কমছে —ড. জহিরুল হক

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১২:৫৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১২:৫৬:৫৭ অপরাহ্ন
শিক্ষায় অগ্রগতি বাড়লেও সৎ মানুষের সংখ্যা কমছে —ড. জহিরুল হক
হবিগঞ্জ, ২১ ডিসেম্বর : মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলকে কাজে লাগিয়ে নিজ, পরিবার, দেশ তথা বিশ্বমানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। দেশের মাদরাসা শিক্ষা অনেক আধুনিক হয়েছে। মেডিক্যাল, প্রকৌশলসহ দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা ভালো করছেন। তাঁরা প্রশাসনের সর্বোচ্চ পদ তথা সচিব হচ্ছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক হচ্ছেন। এটি আমাদের জন্য আশাপ্রদ ও উৎসাহব্যাঞ্জক সংবাদ। আজ একেবারে প্রান্তিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। দেশে শিক্ষার হার বাড়ছে। উচ্চশিক্ষিত মানুষ প্রতিটি গ্রামে রয়েছে। পক্ষান্তরে সৎ ও ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। অনেক শিক্ষার্থী বিভ্রান্তির মধ্যে আছেন। তাদের মাঝে একটা হতাশা কাজ করছে। শিক্ষাব্যবস্থায় জাগতিক ও আধ্যাত্মিক মূল্যবোধের সমন্বয় সেই হতাশা দূর করতে পারে।” ২১ ডিসেম্বর রোববার সকাল ১১ টায় হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া এলাকার ইমাম আহমদ রেযা সুন্নিয়া দাখিল মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।  
এলাকার বিশিষ্ট মুরুব্বি ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে ও মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মোহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন নিজামপুর দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা কাজী সাইফুল মোস্তফা, শহরের গাউছিয়া জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আশরাফুল ওয়াদুদ চোধুরী, মাওলানা আজিজুল ইসলাম খান, কৃষি কর্মকর্তা তোফায়েল আহমেদ খান, মাওলানা মোহাম্মদ শামসুল হক, মুফতি কামরুজ্জামান, মুফতি কাজী ফজলুল হক, মোহাম্মদ ছানু মিয়া, মোহাম্মদ আবু নাছের, আয়েশা আক্তার মদিনা, লিলিমা আক্তার, নূরুন্নেছা জান্নাত, প্রমূখ। কৃতি শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা কাজী মোহাম্মদ আব্দুল আলিম।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল