আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনার অনুমতি

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০১:০৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০১:০৪:০৭ অপরাহ্ন
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সংবর্ধনার অনুমতি
ঢাকা, ২১ ডিসেম্বর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি দিয়েছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের বরাবর আনুষ্ঠানিক অনুমতিপত্র পাঠান।
রোববার রাত সাড়ে ৮টায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়া পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে অনুমতিপত্রটি পৌঁছে দেন। এ সময় অনুমতিপত্র গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দফতর দায়িত্বপ্রাপ্ত নেতা সাত্তার পাটোয়ারী।
বিএনপি নেতারা জানান, দীর্ঘ প্রবাসজীবন শেষে তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অধ্যায়। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”