আমেরিকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩

মিশিগানে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থীদের আবেগঘন মিলনমেলা ও নতুন কমিটি

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১০:৪৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:৪৪:১৬ অপরাহ্ন
মিশিগানে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থীদের আবেগঘন মিলনমেলা ও নতুন কমিটি
ছবি বাম থেকে ড. কামরুল মজুমদার সভাপতি, সাইফ সিদ্দিকী (অনন্ত) সাধারণ সম্পাদক।

ওয়ারেন, ২১ ডিসেম্বর : মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মিশিগান, যুক্তরাষ্ট্র।
দরজা খুলে অনুষ্ঠানস্থলের গোল টেবিলে বসার আগেই ভেসে আসে পরিচয়ের কণ্ঠ— “আমি ঢাকার জুয়েল”। এভাবেই সবার সঙ্গে পরিচিত হন আবু হোসাইন জুয়েল। অন্যদিকে, প্রায় ৪৮ বছর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে দুই মহাদেশ পাড়ি দিয়ে আজকের এই মিলনমেলায় হাজির হন বেলায়েত হোসাইন। স্মৃতি, নস্টালজিয়া আর বন্ধুত্বপূর্ণ তর্ক—রেললাইনের ওপারের হল ভালো না এপারের—এসব প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়েই শুরু হয় এই আয়োজন। প্রকৃতপক্ষে, এটি ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল গ্রাজুয়েটদের নিয়ে এক আবেগঘন মিলনমেলা।
হাড় কাঁপানো শীত ও তুষারপাত উপেক্ষা করে শনিবার, ২০ ডিসেম্বর, দুপুরে সবাই মিলিত হন মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন নগরীর একটি বাংলাদেশি রেস্টুরেন্টে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৫ সালের গ্রাজুয়েট থেকে শুরু করে ২০১৮ সালের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত গ্রাজুয়েটরাও এই আয়োজনে অংশ নেন। অনেকেই একে অপরকে আগে থেকে চিনলেও, সংগঠিতভাবে সবাই একসঙ্গে বসার সুযোগ এটাই ছিল প্রথম। কয়েক ঘণ্টার স্মৃতিচারণ, গল্প ও আড্ডা পরিণত হয় এক আনন্দঘন অভিজ্ঞতায়।
এই মিলনমেলার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মিশিগান, যুক্তরাষ্ট্রের যাত্রা শুরুর কথা। একই সঙ্গে ঘোষণা করা হয় সংগঠনের প্রথম সংক্ষিপ্ত কমিটি। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের মোট ১৫ জন প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কাজ ও পারিবারিক ব্যস্ততার কারণে আরও কয়েকজন অংশ নিতে না পারলেও, ভবিষ্যতে মিশিগান ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাকৃবির গ্রাজুয়েটদের খুঁজে সংগঠনে যুক্ত করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।
দুপুরের খাবারের আগে সবাই নিজেদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণের পাশাপাশি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন—কীভাবে আমেরিকায় আসা, বর্তমানে কী পেশায় নিয়োজিত, পরিবার-পরিজনের পরিচয় ইত্যাদি।
অনুষ্ঠানে উপস্থিত উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ১৯৬৮ ব্যাচের কৃষি অনুষদের বেলায়েত হোসেন, যিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অবসর গ্রহণ করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হওয়া পাঁচজন নারী শিক্ষার্থীর একজন ফাতেমা হোসাইন লিনা।

এছাড়া উপস্থিত ছিলেন  ১৯৭৮ ব্যাচের কৃষি প্রকৌশলের শিক্ষার্থী ও ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক ড. কামরুল মজুমদার, ১৯৭৯ ব্যাচের কৃষি প্রকৌশলের শিক্ষার্থী ও মিশিগান স্টেটের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আবু হোসাইন জুয়েল, ১৯৮০-এর দশকের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী ও বর্তমানে সিভিল সার্জন ড. আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, কৃষি প্রকৌশলের শিক্ষার্থী প্রকৌশলী জাকির হোসেন, ১৯৮৯ ব্যাচের কৃষি অনুষদের শিক্ষার্থী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ড মোজাহার হোসেন আহম্মদ, ১৯৯৭ ব্যাচের অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদের শিক্ষার্থী ও জেনারেল মোটরস-এর সিনিয়র ডিজাইনার প্রকৌশলী অমিতাভ সিংহ, ১৯৯৯ ব্যাচের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী ও কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন এগ্রিকালচার স্পেশালিস্ট মোহাম্মদ রায়হানুল ইসলাম, ২০০০ ব্যাচের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী ও স্টেলান্টিস-এর তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ড. মো. আব্দুল হালিম (সোহেল), ২০০০ ব্যাচের কৃষি প্রকৌশলের শিক্ষার্থী ও স্টেলান্টিস-এর বৈদ্যুতিক গাড়ি বিভাগের ব্যবস্থাপক সাইফ সিদ্দিকী (অনন্ত), ২০০২ ব্যাচের কৃষি প্রকৌশলের শিক্ষার্থী ও অ্যামাজনে কর্মরত কাজী মোহাম্মদ মাইনুল ইসলাম (মারুফ)। এই মিলনমেলার সর্বকনিষ্ঠ গ্রাজুয়েট ছিলেন কৃষি অনুষদের ২০১৩-১৪ ব্যাচের এবং ক্রপ বোটানি ডিপার্টমেন্টে (গ্র্যাজুয়েট) প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত নোশিন আরা তুনাজ্জিনা বৈশাখী। 
ড. রায়হানের প্রস্তাবনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মিশিগান–এর সংক্ষিপ্ত কমিটি সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটি হলো— সভাপতি : ড. কামরুল মজুমদার, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্স
সহ-সভাপতি: ড. মোজাহার হোসেন আহম্মদ, ডেপুটি ডিরেক্টর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
সাধারণ সম্পাদক: প্রকৌশলী সাইফ সিদ্দিকী (অনন্ত), ব্যবস্থাপক, স্টেলান্টিস
সাংগঠনিক সম্পাদক: ড. মো. আব্দুল হালিম (সোহেল), স্টেলান্টিস
নবনির্মিত এই কমিটি প্রবাসে থাকা প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ জোরদার করা, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম চালু করা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত ও সামাজিক মূল্যবোধ প্রজন্মান্তরে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার

মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার