আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

হাছন রাজার স্মরণে সিলেটে দুই দিনব্যাপী লোকসংস্কৃতির উৎসব

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ১২:২২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ১২:২২:৩৮ অপরাহ্ন
হাছন রাজার স্মরণে সিলেটে দুই দিনব্যাপী লোকসংস্কৃতির উৎসব
সিলেট, ২২ ডিসেম্বর : সিলেটে দুই দিনব্যাপী ‘হাছন উৎসব–২০২৫’ শুরু হয়েছে। হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে রোববার (২১ ডিসেম্বর) উৎসবের প্রথম দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে উৎসবের বিভিন্ন আয়োজন।
হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, ‘আজ ২১ ডিসেম্বর সূফীকবি হাছন রাজার জন্মদিন। অহিংস, বুদ্ধিবৃত্তিক, স্রষ্টা ও পরকালকেন্দ্রিক সমাজ গঠনের লক্ষ্যে বাংলার চিরায়ত সূফীবাদী সংস্কৃতিকে উজ্জীবিত করতেই হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কাজ করে যাচ্ছে। সিলেটের এই আয়োজনে দেশের বিভিন্ন স্থান থেকে গবেষক, শিল্পী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষ অংশগ্রহণ করেছেন।’
উৎসবকে ঘিরে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ–উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উৎসবের দ্বিতীয় দিনেও সপরিবারে সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা।
ডা. জহিরুল ইসলাম অচিনপুরী আরও জানান, পূর্বঘোষিত তারিখ অনুযায়ী শনিবার থেকেই ‘হাছন রাজা লোক উৎসব–২০২৫’ শুরু হওয়ার কথা ছিল। তবে শহীদ ওসমান হাদীর মৃত্যু ও রাষ্ট্রীয় শোক দিবসের প্রতি সম্মান জানিয়ে উৎসবের সময়সূচি পরিবর্তন করে ২১ ডিসেম্বর থেকে আয়োজন শুরু করা হয়। শীত ও কুয়াশায় ঘেরা ব্যস্ত নগরী সিলেটে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও হাছন উৎসবে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর