আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

বৃটেনের কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্‌যাপিত

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৩:১৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৩:১৪:২৪ পূর্বাহ্ন
বৃটেনের কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে মহান বিজয় দিবস উদ্‌যাপিত
কার্ডিফ, ২২ ডিসেম্বর : গনতন্ত্রের মাতৃভূমি হিসেবে পরিচিত ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে শাহজালাল বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টা ১ মিনিটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।
কার্ডিফ বাংলা স্কুল কমিটির  ভাইস- চেয়ারম্যান আলহাজ্ব আলী আকবর এর সভাপতিত্বে এবং কার্ডিফ বাংলা স্কুলের জেনারেল সেক্রেটারি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের চেয়ারম্যান এস এ রহমান মধু, সাবেক চেয়ারম্যান আনা মিয়া, জেনারেল সেক্রেটারি কাওসার হোসেন, হাফিজ রাকিব হাসান,মোহাম্মদ মুজিব মিয়া, আবদাল মিয়া, আব্দুল মুমিন, এম এ মান্নান ও  স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত বক্তব্য রাখেন। 
সভায় মুক্তিযুদ্ধে শহীদানদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের সহকারী ঈমাম হাফিজ রাকিব হাসান।
 ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও স্কুল কমিটির সেক্রেটারি, কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরসহ বক্তারা উল্লেখ করেন, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন হলো বিজয়; এটি আমাদের অহংকার। তারা বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখতে এবং স্বাধীনতার চেতনায় প্রবাসে বেড়ে ওঠা নব প্রজন্মকে উৎসাহিত করতে প্রয়োজন দেশের কৃষ্টি, সংস্কৃতি ও গৌরবময় অধ্যায় এবং মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস তুলে ধরা। বক্তারা আরও বলেন, এই আয়োজন কেবল একটি দিবস উদ্‌যাপন নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ইতিহাস ও সংস্কৃতি সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্য বহন করে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এই প্রোগ্রাম শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত করবে এবং দেশ গঠনে ভূমিকা রাখার প্রেরণা জোগাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা