আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

সিলেটের উন্নয়নে একনেকের চার প্রকল্প অনুমোদন

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ১১:৫৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ১১:৫৭:১৯ পূর্বাহ্ন
সিলেটের উন্নয়নে একনেকের চার প্রকল্প অনুমোদন
সিলেট, ২৩ ডিসেম্বর : সিলেটের নাগরিক জীবন ও অঞ্চল উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়।
একনেক সভায় জেলার অবকাঠামো ও পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোর মাধ্যমে নগরীর জলাবদ্ধতা দূরীকরণ, প্রধান সড়কগুলোর আধুনিকীকরণ এবং উপজেলা-ইউনিয়ন পর্যায়ের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

অনুমোদিত প্রকল্পসমূহ:
১. সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণ–এই প্রকল্পে মহাসড়কের চারলেন করা হবে এবং উভয়পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ করা হবে। এছাড়া ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরের মাধ্যমে সড়কের নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করা হবে।
২. সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) –শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পানি জমে থাকার সমস্যা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং নগর অবকাঠামোর উন্নয়ন করা হবে, যা স্থানীয় মানুষের জীবনমান ও শহরের পরিবেশগত মান উভয়ই উন্নত করবে।
৩. সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ – জেলার গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নের সড়কগুলোর উন্নয়নের মাধ্যমে জেলা ও উপজেলার মধ্যে যাতায়াত সহজতর হবে। সড়ক উন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও জনসাধারণের চলাচলে বড় ধরনের সুবিধা আসবে।
৪. সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প (১ম পর্যায়) প্রকল্প।
একনেক সূত্রে জানা যায়, সিলেটের এই প্রকল্পগুলোর মাধ্যমে শুধু অবকাঠামো উন্নয়নই নয়, বরং দীর্ঘমেয়াদে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি, দুর্ঘটনা ও জলাবদ্ধতা হ্রাস এবং স্থানীয় বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।
সিলেটবাসী আশা করছে, অনুমোদিত এই প্রকল্পগুলোর বাস্তবায়ন শুরু হলে জেলা ও নগরীর চেহারা পাল্টে যাবে এবং নাগরিকদের দৈনন্দিন জীবন আরও সুবিধাজনক হবে।
সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, জনগুরুত্বপূর্ণ সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে এবার সিলেট নগরীতে জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহে গতি আসবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ সিলেট-তামাবিল মহাসড়ক প্রকল্প সমাপ্ত হলে সিলেটের যাতায়াতে আমূল পরিবর্তন আসবে। গতি আসবে সিলেটের পর্যটন শিল্পে।
উল্লেখ্য, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়