আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে শাহজালালে গোয়েন্দা নজরদারি জোরদার

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০১:৩৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০১:৪৭:৪২ পূর্বাহ্ন
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে শাহজালালে গোয়েন্দা নজরদারি জোরদার
ঢাকা, ২৪ ডিসেম্বর : দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীকাল (২৫ ডিসেম্বর) স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় গড়ে তোলা হয়েছে বহুস্তরবিশিষ্ট নিরাপত্তা বলয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিমানবন্দর এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে বিশেষ নজরদারির আওতায় এনেছে। নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে টহল, তল্লাশি ও নজরদারি কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা বিমানবন্দরে কোনো দর্শনার্থী বা যাত্রীর সহযাত্রী প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীরাই টার্মিনালে প্রবেশ করতে পারবেন।
৫ স্তরের নিরাপত্তা বলয়: বিমানবন্দরের ভেতরের এবং বাইরের প্রতিটি গেট, রানওয়ে এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় এভসেক, সেনাবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব, এপিবিএন এবং ডিএমপির সমন্বয়ে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।ড্রোন নিষেধাজ্ঞা: বিমান চলাচল ও ভিভিআইপি নিরাপত্তা বিবেচনায় বিমানবন্দর ও এর সংলগ্ন এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গোয়েন্দা তৎপরতা: ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি কয়েক হাজার সাদা পোশাকের গোয়েন্দা সদস্য বিমানবন্দর এলাকায় সার্বক্ষণিক নজরদারি করছেন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।যাত্রীদের জন্য বিশেষ বার্তা: বিশাল জনসমাগমের কারণে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের আশঙ্কা করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল যাত্রীকে আগামীকাল পর্যাপ্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে এই সাময়িক কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আগের নিয়ম অনুযায়ী দর্শনার্থী প্রবেশের সুযোগ দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী